এক যুবক vs এক দার্শনিক এর শিক্ষা মূলক গল্প।

alim236

             বিসমিল্লাহির রহমানির রহিম                                   

 

আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু

 সম্মানিত সাথী বৃন্দু আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি সাধারন গল্প শেয়ার করবো যার মধ্যে কাহারো জন্য অসাধারণ শিক্ষা হতে পারে।

 

                 গল্পের শিরোনাম হলো 

 

         "অনিশ্চিতকে না/ নিশ্চিতকে হাঁ"

 

একজন যুবক এবং একজন দার্শনিকএর গল্প।

এক যুবক ট্রেনের সিটে বসে আছে এবং একজন দার্শনিক সেও কোথাও যাওয়ার জন্যেই ট্রেনে উঠলো এবং যুবকের পাশের সিটে বসলো। দার্শনিক তার দিকে তাকিয়ে দেখল যুবকটি চিন্তাযুক্ত গোমড়া মুখ করে বসে ছিল। তখন দার্শনিক যুবককে জিজ্ঞেস করল তোমার কি সমস্যা? যুবক তখন দার্শনিকের কথা শুনে নিজের ভিতরে যত কষ্ট আছে তাকে বলার জন্য আগ্রহ দেখালো। দার্শনিক বুঝতে পারল এবং বলার জন্য সম্মতি জ্ঞাপন করলো। তখন যুবক বলতে শুরু করল যে, আমি একজন বিবাহিত। আমার বিবাহিত জীবন এর সময়কাল সাত বছর। আমরা একই ক্লাসে লেখাপড়া করতাম। আমাদের 5 বছরের একটা সুন্দর ফুটফুটে মেয়ে রয়েছে। কিন্তু বছর খানেক আগে এক সুন্দরী মহিলার সাথে দেখা হয় অতঃপর ভালোলাগা ভালোবাসা হয়ে যায়। তখন দার্শনিক জিজ্ঞেস করল এখন তুমি কি করতে চাও? যুবকটি বলল এখন সেখানে যাচ্ছি । বর্তমান স্ত্রীকে তালাক দেবো এবং ঐ মহিলাকে বিবাহ করতে চাই। তখন দার্শনিক বললো আমার কথাগুলো তুমি মন দিয়ে শোন।যুবক বললো, জ্বী বলেন। দার্শনিক বলল ধর তুমি আমাকে বিরাট বিপদ থেকে রক্ষা করার জন্য তোমাকে আমি পুরস্কার দিতে চাই। পুরস্কারটি নগদ নিলে ছেদুই লক্ষ টাকা দিব এবং পুরস্কারটি তিন বছর পর নিলে তিন লক্ষ টাকা পাবে। তুমি কোনটা নিতে চাও? যুবক বলল আমি নগদ দুই লক্ষ টাকা নেব। দার্শনিক বলল, কেন? যুবক কোন কিছু না ভেবে উত্তর দিলো যে, অবশ্যই আমি নগদ পুরস্কারটা নিব কারণ ভবিষ্যত অনিশ্চিত। কে জানে কয়েক বছর পর কী ঘটবে। তিন বছর পর আমি অথবা আপনি নাও বেঁচে থাকতে পারেন। তিন বছর পর টাকার মূল্য হ্রাস পেয়ে যেতে পারে। যুবক জ্ঞানীর মত এই উত্তরগুলো দিল। দার্শনিক হেসে বললেন, তুমি একদম ঠিক বলেছ। ভবিষ্যতের টাকার চেয়ে বর্তমান টাকার মূল্য অনেক বেশি। তাই ভবিষ্যতে সুখের আশায় বর্তমান সুখকে পরিহার করা বোকামি অর্থাৎ ভবিষ্যতের সুখের আশা থেকে বর্তমান সুখের মুল্য বা কদর অনেক বেশি। ঠিক তোমার বর্তমান স্ত্রী হল নিশ্চিত সুখ আর তুমি যে সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছ তার সুখ অনিশ্চিত কারন তার সম্পর্কে তুমি ভালো ভাবে জান না । তোমাকে বিবাহের পরে ভালো নাও বাসতে পারে এক সময় সে তোমাকে ছেড়ে চলে যাবে না,তার কোন শিয়র নেই কারণ তুমি তাকে চেননা জানোনা কিন্তু তোমার স্ত্রীকে তুমি চেন এবং জান। তখন যুবকটির যত দ্বিধাদ্বন্দ্ব, চিন্তা ছিল সব মুহূর্তের মধ্যে দূর হলো এবং যুবকটি দার্শনিক কে বলল আমি সামনে স্টেশনে নেমে যাব অর্থাৎ সুন্দরী মহিলার কাছে যাব না বরং স্ত্রীর কাছে যাব এই বলে যুবকটি পরের স্টেশনে নেমে গেল।

 প্রিয় সাথী বৃন্দ আমাদের বর্তমান অবস্থার উপর সন্তুষ্ট থাকি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। বর্তমান সময়কে যদি আমরা মূল্যায়ন করি তবে ভবিষ্যতে অনিশ্চিত সুখ এক সময় নিশ্চিত সুখে পরিণত হবে ইনশাল্লাহ। 

সবাই ভাল থাকেন, সুস্থ থাকেন এই কামনায় বিদায়।

                       আল্লাহ হাফেজ।

Comments