বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো শীতের আগমনীতে আমাদের দুঃখ কষ্টের কিছু নমুনা বা চিত্র। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
বৎসর ঘুরে শীতের আগমন ঘটে। আর এই শীতের আগমন আমাদের কাহারো কাহারো জীবনে কষ্টের কারণ হয় আবার কারো জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনে। আমরা যারা আর্থিকভাবে দরিদ্র বা দরিদ্রতার সীমার নিচে বসবাস করি। এদের ক্ষেত্রে শীতকাল অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে।। থাকে না শীতের বস্ত্র থাকেনা সঠিক বাসস্থান থাকেনা লেপ তোসুখ যার ফলে শীতে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হয়। এছাড়াও যারা রাস্তাঘাটে শুয়ে থাকে যারা পথ শিশু আছে যাদের আশ্রয়হীন তারা রাস্তাঘাট কালভার্ট ইত্যাদির উপরে শুয়ে থাকে তাদের আরো কষ্ট বেড়ে যায় এই শীতের কালে। তাদের নিদারুণ কত কষ্ট হয় যা দেখলে বুক কেঁপে ওঠে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শীতকালে হতদরিদ্র পথ শিশু এবং গরীব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এর ফলে কিছুটা হলে কিছু মানুষের কষ্ট নিবারণ হয়। কিন্তু এটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল কারণ আমাদের এই নিম্ন আয়ের দেশ বাংলাদেশ অধিকাংশ অর্থাৎ উল্লেখযোগ্য মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করার কারণে বেশিরভাগ মানুষ অভাব অভাবগ্রস্ত থাকে।
তাই আমরা যারা বিত্তবান রয়েছি তারা যদি হাতের মুঠ হত বেশি করে দান-খয়রাত করতে চাই বা করতে পারি তাহলে শীতে দুঃখী মানুষের কষ্টের লাঘব হয় এতে আমি নিজেও সব পেলাম এবং কষ্টে পতিত হতদরিদ্র মানুষ গুলো কিছুটা হলেও তাদের কষ্টের অবসান ঘটে। তাই আমাদের সমাজের আমাদের দেশে রাষ্ট্রে বিত্তবান সরকার প্রতি আকুল আবেদন এই শীতে যেন যে মানুষটি কষ্টে থাকে কষ্টে পতিত হয় তাকে যেন সাহায্য সহযোগিতা করা যায় তারা যেন এই শীতে কষ্টে না থাকে।
এছাড়া শীতকালে আনন্দ কিছু খোরাক পাওয়া যায় যেমন শীতকালে পিঠা পুলির এক ধূম পড়ে যায় তেমনি শীতের সকালের রোদে বসে গল্প আড্ডা দিতে অনেক ভালো লাগে। তাই আমাদের মাঝে এই শীত কষ্টের কারণ না হয় সুখের কারণ হোক এটাই আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া আজকের মত এখানেই শেষ করছি আল্লা
হ হাফেজ।

Comments