বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আজকে আমার দেশের বর্তমান অস্থিরতা নিয়ে কিছু কথা। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের প্রতিটি মানুষ গণতন্ত্রকে ভালোবাসে। আর গণতন্ত্র গণতন্ত্রে থাক এমন বিশ্বাস সবাই করে। আমাদের এই দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে।আমাদের এই বাংলাদেশ নিবন্ধনকৃত অনেক রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে আমি কয়েকটি প্রধান দলের নাম বলছি প্রথম এবং সর্ববৃহৎ ক্ষমতাধর বর্তমান আওয়ামী লীগ এবং দ্বিতীয় পজিশনে রয়েছে বিএনপি তৃতীয় পজিশনে রয়েছে জাতীয়বাদী দল জাপা এছাড়াও আরো অনেক দল রয়েছে এ বাংলাদেশের মাটিতে। কিন্তু সুযোগ পেলে প্রত্যেক দলই গণতন্ত্র এর নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখায় আছেন। কেউ সঠিক গণতন্ত্র মতে কার্যক্রম গ্রহণ কখনই করেন নাই। মুখে গণতন্ত্র বললেও কাজের ক্ষেত্রে তারা অগণতান্ত্রিক কাজ করেছেন।
বর্তমানে যে দলটি রয়েছে অর্থাৎ ক্ষমতায় রয়েছে তারা একই পথে হাঁটছে অর্থাৎ বিএনপির দেখানো পথে অনুসরণ করছে। তারা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছে না। নিজ দলের অধীনে নির্বাচন করছে। বিরোধীদলকে কখনোই মীর ছেলে মিটিং করতে দিচ্ছে না। তারা অন্য দলকে কোনক্রমে মাঠে নামতে দিচ্ছে না। বাকস্বাধীনতার কথা থাকলেও তারা প্রকৃতপক্ষে বাক স্বাধীনতাকে রুখে দিচ্ছে। এটা আসলে শুধু যে আওয়ামী লীগ করে এমন নয় অন্যান্য দল যখন ক্ষমতায় থাকে তারা একই কাজ করে থাকে। অর্থাৎ বাংলাদেশে এখন চলছে ভেজাল গণতান্ত্রিক পদ্ধতি। আসল গণতান্ত্রিক পদ্ধতির শুধু কাগজ-কলমে রয়েছে কিন্তু কাজের বেলায় সেটা কখনোই হচ্ছে না।
বর্তমানে যে নির্বাচনগুলো হয় সে ক্ষেত্রে জনগণের ভোটের কোন অধিকার নেই বললেই চলে। কারণ কোন ভোটার ভোটকেন্দ্রে গিয়ে শুনেছি তার ভোট হয়ে গেছে এটা আসলে গণতান্ত্রিক দেশে অকল্পনীয় একটা ব্যাপার। কিন্তু আমার এই বাংলাদেশে এরকম হচ্ছে এর কারণ হলো আসলে আসল গণতান্ত্রিক পদ্ধতি নিয়ম-নীতি এখন আর নেই। কেউ এখন অন্য দলের কথা বললেই তার প্রতি নেমে আসে অকথ্য গালিগালাজ এবং অমানুষিক নির্যাতন। এটা যখন যে জল থাকে তখন সেই দলে এরকম ব্যবহার করে থাকে। প্রত্যেকের ধান্দা হল সরকারি টাকা কিভাবে আত্মসাৎ করা যাবে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করা যাবে। অন্য দেশে বাড়ি গাড়ি শপিং মল ইত্যাদি করতে পারা যায়। এই হলো সবার চিন্তাধারা। আসলে ভালোবাসি না। সিংহভাগ মানুষ দেশের প্রতি মায়া মহব্বত ভালোবাসা নেই। যার কারণে এই দেশ যদিও উন্নয়নশীল দেশ তবুও সেই পরিমাণ উন্নয়ন হচ্ছে না। কারণ সিংহ অফ টাকা চলে যায় কালো পথে। তবুও বর্তমান সরকার দেশের বেশ উন্নয়ন করেছে যেমন পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে নদী ভাঙ্গন রোধ করেছে রাস্তাঘাট অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এখন বর্তমান বাংলাদেশের রাস্তাগুলো ১০০ বছর পরিকল্পনা নিয়ে মেরামত করা হচ্ছে। এছাড়াও কর্ণফুলী টানেল তৈরি করা হচ্ছে। রুপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি করছে। এছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীতে অনেক অস্ত্র যোগ করেছে। নৌবাহিনীতে অনেক অস্ত্র যোগ করেছে যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অনেক কাজ দেবে। কিন্তু আমার এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে নিম্নস্তরে পৌঁছে গেছে। এখন আর ছাত্রছাত্রী কোন প্রকার পড়াশুনা করেন খুব কম ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। এদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের কোন চিন্তাধারাই নেই সরকারের। শিক্ষকের মান একেবারে নিম্ন স্তরে। যদি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তুলনা করি তবে ভারতের একজন শিক্ষকের বেতন সর্বোচ্চ আর বাংলাদেশের একজন শিক্ষকের বেতন সর্বনিম্ন। এ হলো আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনীতি দলের কার্যক্রম। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ।
Comments
r2cornell
ajad1
দুঃখিত জানাই


