বর্তমান সময়ে গার্ডিয়ান এবং ছেলে-মেয়ের অবস্থা।

alim236
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
প্রিয় সাথীবৃন্দ, আজকে আমি আমাদের সমাজে প্রতিটি গার্ডিয়ান এবং তাদের ছেলে মেয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

বর্তমান সময়ে গার্ডিয়ান এবং ছেলে মেয়ের অবস্থা। বর্তমানে আমাদের সমাজে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে বর্তমান ছেলে-মেয়ে অবস্থা দেখলে যে কেউ হতাশ হতে পারে। তাদের প্রত্যেকের হাতে প্রায় অ্যান্ড্রয়েড ফোন আর এই ফোন দিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত থাকে ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি ভয়ংকার খেলার নেশায়। পড়াশোনা তো একেবারেই শূন্যের কোঠায় তারা কোন কিছুই পড়াশোনা করে না। এ ব্যাপারে গার্ডিয়ানের সাথে যদি কথা বলা যায় তবে তারা বলে যে ছেলে মেয়ে যা খুশি তাই করুক এ ব্যাপারে আর কিছুই বলতে পারব না কারণ ছেলেমেয়ে এখন আর কথা শোনে না। তারা গার্ডিয়ানের কোন প্রকার বাধা নিষেধ তারা মানে না। স্কুলে পাঠায় তাদের তারা ইস্কুলে না গিয়ে বিভিন্ন জায়গায় এই মোবাইল নেশায় ব্যস্ত হয়ে পড়ে। অনেক গার্ডিয়ান হয়তোবা এতটুকু জেনে থাকি যে তারা স্কুলে গেছে পড়াশোনা করতেছি কিন্তু আসলে তারা পড়াশোনার ফাঁকে যে কি করতেছি এ খবর তারা কখনই রাখে না। কিন্তু পরীক্ষায় যখন রেজাল্ট দেয় তখন তারা বিষয়টা জেনে ফেলে এবং তখন আফসোস করতে থাকে কিন্তু তখন আফসোস করে তো আর কোন লাভ নেই কারণ যা হবার তা হয়েই গেছে।
এজন্য আমাদের সমাজের প্রত্যেকটি গার্ডিয়ানকে তার সন্তানরা কি করে কখন কি করে সে ব্যাপারে ভালোভাবে খোঁজখবর রাখা এমনকি তাদের হাতে এন্ড্রয়েড ফোন তুলে না দেওয়া। এছাড়াও স্কুলে খোঁজ খবর রাখা যে তার সন্তান স্কুলে ঠিকমত আসতেছে কিনা এ ব্যাপারে ভালোভাবে খবর রাখা। এছাড়াও তার ছেলে এখন কি ধরনের ছেলে মেয়েদের সাথে মিশে বা চলাফেরা করে সেই ব্যাপারেও খোঁজ খবর রাখা এবং সতর্ক থাকা। যদি ভালো ছেলেদের সাথে চলে তবে তার ছিল বিপথে যাবে না ভালোই থাকবে কিন্তু যদি খারাপ ছেলের পাল্লায় পারলে করে তার ছেলে অনিবার্য বা অবশ্য ভাবি খারাপ ছেলেদের মতই হয়ে যেতে পারে। এই যেন গার্ডিয়ানকে সর্বসময় ছেলেমেয়েদের উপর নজরদারি বাড়াতে হবে খোঁজখবর নিতে হবে তারা যেন এ ধরনের বিপথগামী ছেলেদের সাথে সঙ্গ না দেয় মিশতে না পারে।
তাই আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ মত মানুষ করে করে তোলার জন্য তাদের পিছনে সময় দেই তাদেরকে খোঁজ খবর রাখি তাদের প্রত্যেকটি বিষয়ে সতর্কতার সহিত পর্যবেক্ষণ করি তবেই হয়তোবা সন্তান ভালো পথে চলতে পারে। আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

Comments