Serey is utilizing Blockchain technology

কিছু কাজ সমাজের মানুষ দেখেও নিরব চুপ থাকে। যা ওই কাজ না করার পরও সমান অপরাধী

A
alim236

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু অসামাজ িক কার্যকলাপ এবং নীরব দর্শকের ভূমিকা কিছু মানুষের কথা আমি তুলে ধরব এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।


আমরা মানুষ, আমাদের বসবাস সমাজে, সমাজই আমরা বেড়ে উঠি সমাজেই আমরা বসবাস করি আর সমাজ থেকেই আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যায়। তাইতো আমাদেরকে বলা হয় সামাজিক জীব। সমাজ ছাড়া কেউ বাঁচতে পারেনা বাঁচার সম্ভাব নহে। এর মাঝে আরো একটি কথা হল আমরা মুসলিম। তাই আমাদের দ্বীন হল ইসলাম এবং ধর্ম গ্রন্ হলো কুরআনুল কারীম। আমাদের দ্বীনের প্রত্যেকটি আইন কানুন মেনে চলতে হয় কারণ আইন কানুনের বাইরে গেলে আমরা মুসলিম এর মর্যাদা হারাবো। তাই দ্বীন ইসলামের কঠোর নিয়মের মধ্যে থাকাটা একজন মুসলিমের অবশ্য কর্তব্য। আমাদের বিধান কোন কাজ হারাম আর কোন কাজ হালাল সে বিষয়টি কুরআনুল কারীম কারীমের মধ্যে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর মুখস্ত বাণী হাদিসের থেকে আমরা জেনে নিতে পারি। তাই আমাদের নিষেধ কাজ করার কোন প্রকার অবকাশ নেই এবং করা যাবেই না। কারণ আমাদের হাশরের ময়দানে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে। আর সেই হিসাবের দিন যদি আমি সঠিক হিসাব না দিতে পারি হিসাব দিতে ব্যর্থ হই তাহলে আমাকে কষ্ট কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করানো হবে এমনকি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তাই তো আমাদের উচিত ইসলামী আইন-কানুন অনুশাসন পালন করা অবশ্যকীয়।


আমরা যেখানে বাস করি তার আশেপাশে ৪০ ঘর নিয়ে আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশী গুলোর খোঁজখবর রাখা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এই প্রতিবেশীগুলো নিয়েই আমাদের সমাজ এবং চলাফেরা ওঠা-বসা খাওয়া-দাওয়া লেনদেন কাই কারবার ইত্যাদি। আমাদের এই প্রতিবেশী বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে কেউ নামে মুসলমান আবার অনেকে আছে শুধু নামে নয় আন্তরিকভাবে কাজে মুসলমান। আবার আমাদের এই সমাজে কেউ আছে চোর ডাকাত আবার কেউ আছে অন্য সম্পদ ভোগ করে খাওয়া আবার কেউ আছে বিচার চুরি করা আবার অনেকে অনেক ভালো মানুষ রয়েছে যারা নেয় নীতি নিয়ে চলে এবং সমাজের যত অপকর্ম রয়েছে তার বিরুদ্ধে সোচার হয়ে থাকে।


এখন আমি আমাদের সমাজে যে সমস্ত অপকর্ম হয় সে বিষয়গুলো নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। যেমন আমাদের ধর্মগ্রন্থ দ্বীন ইসলামের মধ্যে বাজনা বাজাইয়া গান গাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আজকে বর্তমান দেখা যায় যে গানের যে বাজনা গানের যে কলি গানের যে কথাগুলো তার সম্পূর্ণ দিন বিরোধী ইসলাম বিরোধী হয়ে থাকে। আর আমাদের সমাজের যারা নামে মুসলমান তাদের সন্তানাদি এই ইসলামবিরোধী উৎস শব্দ সম্পন্ন গানগুলো যেমন ডেএক্সেট ইত্যাদি দিয়ে এসে উচ্চস্বরে বাজানো শুরু করে দেয় সারারাতটি পর্যন্ত বাজাতে থাকে যা অধিকাংশ মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে। এটা একটা মহাপাপ তাই এদেরকে এ কাজটির বিরত রাখতে হলে আমাদের সকলের এগিয়ে আসা উচিত এককভাবে কখনোই এদেরকে দমানো বা বন্ধ করা সম্ভব নয়। আমার বাড়িটি হল যমুনা নদীর তীরে আর তার পাশে একটা নদী রাখা বাদ রয়েছে। নিরিবিলি পরিবেশ তাইতো এখানে ভুল পথে পরিচালিত ছেলে-মেয়ে এসে উচ্চস্বরে ট্যাক্সিড বাজাতে চেষ্টা করে আর সেখানে বাধা দিতে হয়ে গেলে সমাজের কেউ এগিয়ে আসে না সবাই শুধু তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে। একা একা এগুলো তোমার অনেক কষ্টে সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায।


এ ছাড়া আমাদের সমাজে চোরের আনাগোনা লক্ষ্য করা যায়। অনেকের কষ্ট অর্জিত গরু বাছুর জিনিসপত্র ইত্যাদি চোররাতে চুরি করে নিয়ে যায় আমাদের সমাজে সবাই যদি দ্বীন ইসলাম হতে চলতো ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলত তাহলে আমাদের পরিবার বাংলাদেশ সমাজে কেউ চোর হত না এবং তার সম্পদ ধানি হতো না।


এ ছাড়া আমাদের সমাজে সুদের ব্যবসা চলে অনেকে সুদের উপর টাকা লাগায় এবং অনেকেই সেই সুদের টাকা নেয় আবার ব্যাংক ঋণ নেয় ব্যাংকের ডিপোজিট করে সবই সুদের আওতায় পড়ে থাকে। এই সুরটাকে ধীরে ধীরে জাহান্নাম দেখে নিয়ে যাবে এই বোধশক্তি ও তাদের ভিতর নেই সমাজ যেন মাকড়সার জালের মত এই সুদের বিস্তার ছড়িয়ে পড়ছে আর এই রোধ করার মত কেউ নেই সবাই সম্মিলিতভাবে যদি বেঁচে থাকতো তাহলে আমাদের সমাজটা সুদ মুক্ত হিসেবে গড়ে উঠত।


হানাহানি মারামারি- আমাদের সমাজে কিছু মন্দ মানুষ রয়েছে যারা অশ্লীল গালিগালাজ হানাহানি মারামারি ইত্যাদি করে থাকে যা আমাদের সমাজকে কলুষিত করে ফেলে।


তাই আসুন আমরা আমাদের সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সমাজে যে সমস্ত অন্যায় অপকর্ম হয়ে থাকে তা প্রতিরোধ করি অধিকার করি এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি এই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

3566.844 SRY$0.00
Bengali Community

Comments