বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসছালামুআলায়কুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,
আজকে আমি আপনাদের সাথে বেশি খাবার গ্রহণের অপকারিতা এবং বাঁচার উপায় নিয়ে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ।
মহান আল্লাহ তা'আলা আমাদেরকে খাদ্য খাওয়ার নির্দেশ দিয়েছেন আর এজন্য তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। খাবারের প্রতি কম বেশি সবাই দুর্বল। তাইতো খাবারের মাধ্যমে কাউকে যত তাড়াতাড়ি আয়ত্ব করা সম্ভব অন্য কোন বিষয়ের মাধ্যমে তা সম্ভব হয় না।
আমাদের সবারই রসনা খাবারের প্রতি এবং ভালো খাবারের প্রতি, বেশি খাওয়ার প্রতি, প্রচন্ড লোভ হয়। খাওয়াকে খুব কম মানুষই নিয়ন্ত্রণ করতে পারে। তাইতো অধিকাংশ মানুষ খাবার খাওয়ার সময় ভালো খাবার হলে প্রয়োজনে তুলনায় অনেক বেশি খেয়ে ফেলে।
বেশি খাবার খাওয়ার ফলে আমাদের অনেক সমস্যা হয়। বেশি খাবার খাইলে আমাদের কি কি সমস্যা হয় তাহার নিচে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।
বেশি খাবার খেলে আমাদের যে অঙ্গ পতঙ্গ গুলো খাদ্য হজম ক্রিয়ায় জড়িত আছে তারা অনেক অল্প সময়েই দুর্বল হয়ে পড়ে।
শরীরের চরমভাবে অলসতা চলে আসে ফলে আমরা দ্বীনই হোক আর দুনিয়াবী হোক কোন কাজই মন দিয়ে করতে পারি না ।
স্মৃতিশক্তি হ্রাস পেতে থাকে ফলে আমরা অনেক কিছু ভুলে যাই।
অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহে দুই ধরনের হরমোন বেশি নিঃসরিত হয় যেমনঃ মেলাটোনিন ও সেরোটোনিন। ফলে আমাদের দেহ ক্লান্ত হয়ে পড়ে। কাজ করার উদ্যম কমে যায়।
অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে বমি বমি ভাব সৃষ্টি হয় যা আমাদের মন-মানসিকতাকে অনেক খারাপ দিকে নিয়ে যায়। কোন কিছুই ভালো লাগেনা।
বেশি খাবার গ্রহণের ফলে বুকজ্বালা শুরু হয় কারন তখন পেটের ভিতরে বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড তৈরি হয়।
বেশি খাবার খেলে আমাদের দিল মরে যায়। তখন আমরা আমাদের এবাদতগুলো গভীর মনে করতে পারি না।
বেশি খাবার গ্রহণের ফলে আমাদের দেহের পেটের নিম্ন অংশ ফুটবলের মত পেতে থাকে। দেখতে অনেক খারাপ লাগে। শারীরিক গঠন খারাপ দেখা যায়।
এছাড়াও অতিরিক্ত খাবার গ্রহণের ফলে আমাদের দেহের নানা রোগের সৃষ্টি হয় তার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ব্রেন স্টক, খাদ্য গ্রহণের প্রতি অরুচি ইত্যাদি।
আমরা অতিরিক্ত খাদ্য গ্রহন থেকে কিভাবে মুক্তি পাব ঃ
খাবারের প্রথমে পানি পান করতে অভ্যস্ত হই।
আমরা যদি শাকসবজি বেশি খাই তবে আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণের থেকে রক্ষা পাব।
আমরা খাবার খাওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকবো যে, দশ শতাংশ পেট আমাদের সবসময় খালি থাকে।
আমরা সবসময়ই খাবারের ক্ষেত্রে আমাদের নবীর সুন্নত অনুসরণ করে চলবো।
এছাড়াও বেশি খাবার পরিহার করা ক্ষেত্রে আমাদের ইচ্ছা শক্তির একটা বড় ভূমিকা রয়েছে।আমরা একটু চেষ্টা করলেই সম্ভব হবে।

Comments