আল্লাহ তায়ালাকে ভয় করার মতো ভয় করি আমরা।

alim236
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ, আপনারা সবাই আল্লাহর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আমি আশা করি আমিও আল্লাহর রহমতে আপনাদের বিশেষ দোয়ায় ভালো আছি সুস্থ আছি। সাথী বৃন্দ আজকে আমি আল্লাহর ভয় এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

আমরা প্রথমে জানবো আল্লাহর ভয় আসলে কি জিনিস? আল্লাহর ভয় আসলে আমাদের যে সৃষ্টি করেছেন আমাদের যে মালিক তার সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করা। প্রথমে আমাদেরকে আল্লাহর ভয় সম্পর্কে জানার আগে আল্লাহর ক্ষমতা কি অর্থাৎ আল্লাহর পরিচয় কি সে বিষয়ে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। মহান আল্লাহ তা'আলা এক অদ্বিত তার কোন শরীক নাই তার কোন ভাবি নাই তার কোন অংশীদারই নাই। তিনি রব তিনি সবার পালনকর্তা সবাইকে তিনি পালন করে থাকেন যখন যা প্রয়োজন যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন তিনি তখন ততটুকু সেভাবেই দিতে প্রস্তুত থাকেন। তিনি সৃষ্টিকারী তিনি এমন সৃষ্টিকারী তিনি শুধু মুখ দিয়ে যদি বলেন এই জিনিস হয়ে যাও অমনি সেই জিনিস হয়ে যায় আবার যদি তিনি ধ্বংস হয়ে যায় সেই জিনিস ধ্বংস হয়ে যায়। তিনি রক্ষা কর্তা। তিনি যাকে রক্ষা করবেন পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়ে থাকে ধ্বংস করতে চায় তবে তা কখনোই সম্ভব হবে না আর যদি তিনি কাউকে ধ্বংস করতে চান পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গায় হয় এবং তাকে রক্ষা করার চেষ্টা করে তবুও তাকে রক্ষা করতে পারবে না। এই হলো রক্ষা কর্তা। আমরা কথায় বলে থাকি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে। এছাড়া মহান আল্লাহতালা হাইয়ুল কাইয়ুম চিরঞ্জিত তিনি কখনোই ধ্বংস হবেন না তিনি পূর্বে ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন। তার অস্তিত্বের কোন বিলের নাই তিনি সর্বসময় অস্তিত্ববান আর সমস্ত কিছু অস্তিত্ব পান হয় একমাত্র আল্লাহর অস্তিত্ব বাণের কারণে। তিনি অন্তর্যামী তিনি সবার অন্তরে খবর রাখেন কার অন্তর কি পোষন করে কে কি চিন্তা করে কে কি ভাবনা করে সবকিছুই তিনি নিমিষে জানতে পারেন। তার জানার জন্য কোন প্রকার সময়ের প্রয়োজন নেই। তার কোন প্রকার ঘুমানোর প্রয়োজন নাই তিনি কখনো ঘুমান না ঘুম তার শানের খেলাপ। তিনি এমন দেখনে ওয়ালা তার চোখের আড়ালে কিছুই নেই সবকিছু তার চোখের সামনে তিনি সবাইকে ধারণ করতে পারেন কিন্তু কেউ তাকে চক্ষুবন্দী করতে পারবেন না। আল্লাহ কাউকে জন্ম দেন না কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। এই বিশ্ব ভ্রমন সাত আসমান জমিন লাহোরে মাহফুজ আহারে কুরআন আরশে করছি সবকিছু তিনি একাই পরিচালনা করেন আর এ পরিচালনার জন্য কোন প্রকার সাহায্য তার প্রয়োজন নাই তিনি একাই যথেষ্ট। আর এই মহান আল্লাহ তা'আলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তাই তিনি আমাদের পরীক্ষার জন্য এ দুনিয়াতে পাঠিয়েছেন সীমিত আকারের ইচ্ছাশক্তি দিয়ে।

আর এই সমস্ত গুণাবলী প্রায় ৯৯ টি গুণ গুণাবলী সম্বলিত মহান আল্লাহ তালাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এগুলো সব করতে পারেন। আমার একমাত্র মালিক মহান আল্লাহ তা'আলা আল্লাহ যেন আমার আর কোন মালিক নেই আমার আর কোন আপন জন নেই তিনি মালিক তিনি আমার আপনজন। তিনি আমার প্রভু তিনি আমার রক্ষাকারী তিনি আমার পালনকারী তিনি আমার রিজিকদাতা তিনি আমার সবকিছু। তাই মহান আল্লাহ তায়ালার হুকুম আমাদেরকে একশ একশ পালন করিতে হইবে। আল্লাহ যে সমস্ত হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সমস্ত হুকুম আমাদেরকে পালন করতে হবে এবং যে সমস্ত নিষেধ নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদের কখনই করা যাবে না।

আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করার মতো ভয় করি তার হুকুম আহকাম গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আদর্শ গ্রহণ করে নেয়। আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

Comments