বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসছালামুআলায়কুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,
আজকে আমি মহা আল্লাহ তা'আলার একটি গুণ (তিনি একসাথে সবকিছু দেখতে পারেন) নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।
আল্লাহর অনেক গুণ রয়েছে তার মধ্যে একটি গুণ হল তিনি সবকিছুকে একসাথে দেখতে পারেন। মহান আল্লাহ তায়ালার মত আর কেউ নেই যে, একসাথে সবাইকে দেখা সম্ভব। এটা একমাত্র আল্লাহ তালার গুণ। তার দেখার বাইরে কিছুই থাকে না। সব তার দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ।
মহান আল্লাহ তা'আলা এই পৃথিবীতে তিনি বাদে, যা কিছু সৃষ্টি করেছেন সবই তার মাখলুক বা সৃষ্টি। আর এই সৃষ্টির মধ্যে আমাদের চোখে ধরা পড়ে সামান্য কিছু সৃষ্টি। সিংহভাগ সৃষ্টি আমরা চোখে দেখতে পারিনা আমাদের দেখার আড়ালেই রয়ে যায়। মহান আল্লাহতালা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা আমরা খালি চোখে দেখা সম্ভব হয় না এমন প্রাণী থেকে শুরু করে বৃহৎ হাতি এবং নীল তিমি মত বড় বড় প্রাণী তৈরি করেছেন।
মহান আল্লাহতালা এগুলো শুধু তৈরি করেন নাই, এগুলো তিনি প্রতিদিন, প্রতিমুহূর্তে দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন। আমরা মানুষ, আমাদেরকে মহান আল্লাহ তা'আলা অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া, মহব্বত করে সৃষ্টি করেছেন এবং মানুষ এবং জ্বিন বাদে সমস্ত সৃষ্টিকে আমাদের খেদমতের জন্য নির্দেশ দিয়েছেন। আর আমাদের নির্দেশ দিয়েছেন, মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
মহান আল্লাহ তা'আলা প্রত্যেকটি মানুষের নড়াচাড়া, কাজকর্ম, ওঠাবসা, চিন্তাভাবনা, সবকিছুই সুন্দরভাবে দেখেন এবং পর্যবেক্ষণ করেন। অন্তরে কি কি ধারণা পোষণ করি, কি কি চিন্তা করি, এ বিষয়টিও মহান আল্লাহতালা দেখার বাইরে নয়। আমরা মহান আল্লাহতালার দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ। আমরা মহান আল্লাহতালার দৃষ্টির বাইরে যাওয়া কখনোই সম্ভব নয়। আমাদের সমস্ত খবর, সমস্ত ক্রিয়া কালাপ, মহান আল্লাহতালা প্রতি সেকেন্ডে, সেকেন্ডে পর্যবেক্ষণ করে থাকেন এবং দেখে থাকেন। এই বিশ্বাস আমাদের অন্তরে গেঁথে রাখতে হবে। মহান আল্লাহ তায়ালার এই গুণকে মনে প্রাণে বিশ্বাস এবং অন্তরে গেঁথে রাখি তাহলে আমার দ্বারা কোন প্রকার অন্যায় অবিচার অর্থাৎ পাপ করা সম্ভব হবে না।
আমি যদি কাউকে অশ্লীল কথা বলি, তাহলে সেটা মহান আল্লাহতালা দেখেন, শোনেন। আর আল্লাহ যদি দেখেন এবং শোনেন তার বিচার তো হাশরের ময়দান হবেই। তখন আমার বিবেক বলবে কাউকে অশ্লীল কথা বলা যাবে না। কারো প্রতি যদি অত্যাচার করি তাও মহান আল্লাহতালা দেখেন। তখন আমি আর কাউকে অত্যাচার করতে পারবো না কারণ তারও বিচার হবে। আমি যদি অন্তরে কাহারো প্রতি হিংসা-বিদ্বেষ, খারাপ ধারণা পোষণ করি, তাহলে সে খবর মহান আল্লাহতালা অবশ্যই জানবেন। তখন আমি অন্তরে কুধারনা বা খারাপ ধারণা করা থেকে বিরত থাকবো।
আমি কোন ধরনের পাপের কাজ করতে পারব না কারণ মহান আল্লাহতালা আমাকে দেখতেছেন, আমাকে পর্যবেক্ষণ করিতেছেন এবং এর হিসাব হাশরের ময়দানে করাই-গন্ডায় দিতে হবে। এই যে মহান আল্লাহতালা আমাকে সর্বসময়, সব কার্যকলাপ এবং চিন্তাধারা দেখতেছেন এবং পর্যবেক্ষণ করতেছেন এবং এর বিচার হাশরের ময়দানে অবশ্য অবশ্যই দিতে হবে। এই বিশ্বাস যদি আমার অন্তরে গেঁথে রাখি বা বদ্ধমূল করে রাখি, তাহলে আমার দ্বারা কোন ধরনের পাপ কাজ করা আর কখনোই সম্ভব হবে না।
তাই আসুন আমরা মহান আল্লাহতালা এই গুণ (সর্বসময় আমাদের দেখতে থাকেন এবং পর্যবেক্ষণ করতে থাকেন) হৃদয়ের ভিতর গেঁথে রাখি। আর এই গেঁথে রাখার দ্বারা আমার ইহকালীন জিন্দেগীর উদ্দেশ্য পুরোপুরি সফল হবে এবং আখেরাতের জিন্দেগি অত্যন্ত সুন্দর, বিপদমুক্ত হবে। মহান আল্লাহতালা আমাদের প্রতি খুশি হবেন। আমাদেরকে নিয়ামতে ভরপুর শান্তির জায়গা জান্নাত দান করবেন। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ

Comments