বিসমিল্লাহির রহমানির রাহিম
আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রিয় সাথী বৃন্দ আজকে আমি একটা শিক্ষামূলক গল্প তুলে ধরবো
একদিন এক রাজার খুব ইচ্ছা জাগল সে জঙ্গল ঘুরে দেখতে। তাই উজির সব ব্যবস্থা সম্পূর্ণ করল। রাজা একাই জঙ্গলে ঢুকে পরল। জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সে গভীর জঙ্গলে প্রবেশ করল হঠাৎ দেখতে পেল এক বাঘ তার দিকে তেড়ে আসছে, তখন রাজা উপায়ন্তর না দেখে দৌড়াতে আরম্ভ করলো। দৌড়াতে দৌড়াতে একটা পানিশূন্য কুপ সামনে পেল, প্রাণ বাঁচাতে সে কুপের মধ্যে চোখ বন্ধ করে ঝাঁপ দিল এবং খুব দ্রুত বেগে নিচের দিকে পড়তে ছিল। হঠাৎ মাঝ বরাবর গাছের শিকড় ধরে ঝুলে রইল। এখন সে দেখতে পাচ্ছে কুপের মুখে বাঘটি তাকে খাওয়ার আশায় বসে আছে। এবার রাজা উপরের দিকে চিন্তা বাদ দিয়ে নিচের দিকে তাকালো সে দেখতে পেলো মস্ত বড় এক অজগর সাপ হা করে আছে, তার না নামার আশায়। রাজা দেখল উপরে বাঘ নিচে অজগর সাপ উভয় দিক বিপদের উপর বিপদ তার উপর আরো বড় বিপদ, সে দেখতে পেল যে একটি সাদা ইঁদুর ও একটি কালো ইঁদুর সে যে ঝুলে আছে সেই শিকড়টি অবিরত কামড়াচ্ছে। রাজা চারদিকে চরম বিপদ দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল হঠাৎ সে দেখতে পেল তার সামনে একটা গাছের ডালে মৌমাছির চাক, তখন সে হাত দিয়ে মৌচাক হতে মধু চেটে খেতে লাগল। মধুর স্বাদ এত বেশি ছিল যে, সে বাঘ, সাপ এবং ইঁদুরের কর্মকাণ্ড মুহুর্তের মধ্যে সে ভুলে গেল ফলে তার বিপদ আরো চরম আকার ধারণ করল কিন্তু সে খবরই রাখলোনা।
গল্পের মহামূল্যবান শিক্ষাঃ
কুপের মুখে সাপ হচ্ছে আমাদের মৃত্যু। মৃত্যুর কোন প্রকার টাইমটেবিল নেই, সারাক্ষণ আমাদের ধাওয়া করছে । কূপের নিচে অজগর সাপটি হচ্ছে কবর, যেখানে আমাদের অবশ্যই যেতে হবে আর গাছের শিকর হলো আমাদের জীবন এবং সাদা ও কালো ইঁদুর হল দিনরাত আর ইঁদুর দুটি শিকড় কামড়াচ্ছে মানে প্রতিনিয়ত আমাদের হায়াত শেষ হচ্ছে অর্থাৎ মৃত্যুপুরী দিকে নিয়ে যাচ্ছে আর মৌচাক হলো দুনিয়া আর মধু হল দুনিয়ার অস্থায়ী আরাম-আয়েশের উপকরণ ।তাই দুনিয়ার অস্থায়ী সুখের দিকে মনোযোগ দিতে গেলেই রাজার মতো আমাদের ভয়ানক বিপদে পড়তে হবে।
তাই সম্মানিত সাথী বৃন্দু আমাদের
যতক্ষণ জীবন আছে তখন আমরা দুনিয়ার পিছনে না থেকে আখিরাতের দিকে মনোযোগ দেই তবেই আমাদের চরম বিপদ হতে রক্ষা পাওয়া সম্ভব।
আল্লাহ হাফেজ


