পাপের প্রায়চিত্ত/Atonement for sin

alim236

           বিসমিল্লাহির রহমানির রহিম 

 

আলহামদুলিল্লাহ সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যিনি আমাদের মানুষ বানাইছেন এবং লক্ষ-কোটি নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। সাথী বৃন্দু আপনারা কেমন আছেন ? আশা করি, আল্লাহর কৃপায় ভালআছেন,আমিও ভালো আছি আল্লাহর মেহেরবাণীতে।

 

আজকে আমার এই গল্পে আপনাদের সবাইকে সু-স্বাগতম। এই বাস্তব ঘটে যাওয়া গল্প হতে আমরা পারব বুঝতে পারব অসৎ সঙ্গ কি পরিমান ক্ষতিকর! সর্বপ্রকার পাপ কাজ হতে বিরত না থাকলে কিভাবে অপমানিত হতে হয়।

 

গল্পটি একেবারে বাস্তব ঘটে যাওয়া গ্রাম্য গল্প । কোন এক গ্রামে তিনজন পাতী চোর ছিল।প্রতি রাতেই ছোট খাটো চুরি করে বেড়াতো। সেই ধারাবাহিকতায় একদিন তারা পার্শ্ববর্তী গ্রামে এক খেজুর বাগানে খেজুর গাছে দেওয়া হাঁড়ির রস চুরি করে খাইতে তারা তিনজনে রওনা হলো গভীর রাতে। ইতিপূর্বেও তারা ওই ছোট্ট বাগানে মাঝেমধ্যেই খেজুরের রস চুরি করে খাইতো।

Image source

বাগান মালিক গরিব মানুষ ছিলেন সে খেজুরের রস বিক্রি করে সংসার চালায় কিন্তু সে প্রায়ই খেজুরের রস সংগ্রহ করা সম্ভব হতো না কারণ তা চুরি হয়ে যেত। যেদিন রস চুরি হতো, সেইদিন তার সংসার চালানো অনেক কষ্ট হতো। তাই এর প্রতিকার করার জন্য সে একটা ফন্দি আটলো। সে কিছু মূত্র সংগ্রহ করলো এবং প্রত্যেকটি হাঁড়িতে কিছু পরিমাণ মূত্র দিয়ে দিল এবং প্রত্যেকটি গাছে হাড়ি গুলো বেঁধে দিল।

এদিকে তিন পাতী চোর বাগানে উপস্থিত হল এবং একজন হাড়ি পাড়ার জন্য গাছে উঠলো এবং প্রত্যেকটি গাছের হাড়ি থেকে রস সংগ্রহ করে নিচে নামল।

image source

সে (১ম জন) বলল আমি আজকে প্রথমে রস খাবো, তখন অপর দুইজন বলল ঠিক আছে। প্রথমজন সে রস খাওয়া শুরু করলো এবং একটু খাওয়ার পরেই বলল, আজ আমি আর খাব না, তোমরা খাও, তখন দ্বিতীয়জন খাওয়া শুরু করলো এবং কিছু খাওয়ার পর বলল, আমার খাওয়া শেষ । আমি আর খাইতে পারবো না। তৃতীয় জনের কাছে দিল। তৃতীয়জন খাওয়া শুরু করতেই বলে উঠলো আজকে আমরা কি খাচ্ছি!!!

এটা তো মনে হয় কোন মূত্র। তখন অপর দুইজন বলল হাঁ আমাদেরও তাই মনে হয়। তখন তৃতীয়জন, দ্বিতীয়জন কে বললো, তুমি আমাকে বললে না কেনো? তখন দ্বিতীয়জন উত্তর দেয়, যদি বলতাম তবে তুমি খাইতে না। এতে শুধু আমরাই ঠকে যেতাম। দ্বিতীয়জন, প্রথমজনকে বলল, তুমি আমাকে বললে না কেনো? তখন প্রথমজন বলল, আমি যদি বলতাম, তবে তোমরা খাইতে না। এতে শুধু আমি একাই ঠকে যেতাম।

তাই আমাদের উচিত "অসৎ সঙ্গ পরিত্যাগ করা" এবং এও জেনে রাখা উচিত, "পাপ কোনদিন বাপকেও ছাড়ে না"। 

আল্লাহ আমাদের অসৎ সঙ্গ পরিত্যাগ করার এবং সমস্ত পাপ কাজ হতে বিরত থাকার তৌফিক দান করুক । আল্লাহুম্মা আমীন।

Comments