আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি সুস্থ আছি আজকে আমি সূর্য আমাদের সেবক এ বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
সূর্য আমাদের সেবক।
মহান আল্লাহতালা জিন ইনসানসহ প্রায় ১৮ হাজার মাখলুকাত তৈরি করেছেন। মানুষকে মহান আল্লাহ তা'আলা শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। আর এই মানুষের জন্য মহান আল্লাহ তা'আলা পৃথিবীতে বাকি সব কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সবাইকে মানুষের সেবক হিসেবে নিয়োগ দিয়েছেন। সব মাখলুকাতই মানুষের সেবক মানুষের সেবা করে যাচ্ছে বিনামূল্যে। আর সেই সেবক এর মধ্যে সূর্য একটি অন্যতম সেবক।
তাইতো সূর্যের অবদান বলে শেষ করা যাবে না।সূর্যের আলো এবং গাছের পাতা মিলে খাদ্য তৈরি হয়।। যেটাকে বলা হয় খাদ্য তৈরীর প্রাকৃতিক বিশাল কারখানা। যেই বিক্রিয়াটি পৃথিবীতে সবচেয়ে বড় বিক্রিয়া বেশি সংঘটিত বিক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে বিক্রিয়ার ফলে মানুষের ক্ষতি করে গ্যাস কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে থাকে। তাইতো মানুষ অনায়াসে পৃথিবীতে বেঁচে থাকতে পারে কোন প্রকার সমস্যা ঝামেলা ছাড়াই। আর এই ব্যবস্থা করেছেন মহান আল্লাহ তা'আলা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে এইভাবে বাঁচিয়ে রাখবেন এটা তার পূর্বপরিকল্পনা। কারণ মানুষকে মহান আল্লাহতালা একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অন্য কোন কারণে সৃষ্টি করেনি নাই। তাইতো সমস্ত মাখলুক সেবা করে মানুষের আর মানুষ ইবাদত করবে মাথা নত করবে একমাত্র প্রভু হিসেবে স্বীকার করে নেবে মহান আল্লাহ তালাকে। মহান আল্লাহ তায়ালার পায়ে সেজদা করবে তার কপাল ঠেকিয়ে। দুনিয়ার জগতের পরীক্ষায় পাশ করবে আখিরাত জিন্দেগি তার জন্য অনন্ত সুখ শান্তি সমৃদ্ধিময় হবে। মানুষ কামিয়াব হবে যখন সে জান্নাত পেয়ে যাবে। মানুষ তখনই নাকাম হবে যখন সে জাহান্নামে প্রবেশ করবে। তাই আমাদের প্রয়োজন আমাদের দরকার মহান আল্লাহ তালাকে এক বাক্যে স্বীকার করে নেওয়া মহান আল্লাহতালার হুকুম আহকাম সুন্দরভাবে পালন করা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জিন্দেগিকে গ্রহণ করে নেওয়া।



