বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
গাছমাতা
এক নিরব মায়ের করুন আতনাদ
আমাকে কেটে ফেলছ, আমাকে মেরে সভ্যতার উন্নতি করবে। কিন্তু আমিতো বাড়ির, উঠানে, রাস্তায় পাশে, পুকুরের পাড়ে, ইত্যাদি জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে আছি। তোমাদের উপকার ছাড়া তো কোনো ক্ষতি করিনি। আমার জন্যই তো তোমরা সচ্ছন্দে জীবন যাপন করছো। আর আজ টাকার লোভে আমাকে মেরে ফেলছো, আর মেরেই যখন ফেলবে তখন কিছু বাকি রেখ না একেবারে শেষ করে দাও,এভাবে প্রতিবন্ধী করে রাখছো কেন? শুধু আমার মোটা গুঁড়ি টুকু রাখছো কেন? আমার খাদ্য তৈরির উপায় একে বারে চিরতরে বন্ধ করলে কেন? এদিকে মাটির নিচে আমার ছোট বড় সকলের শিকড়গুলো ধীরে ধীরে কর্তন করে দিলে যাতে আমি মাটি আঁকড়ে ধরে থাকি। নিজেকে মাটির উপর দাঁড়িয়ে রাখি। তোমরা তাই আমাকে ধীরে ধীরে ছিন্ন করে দিলে এতে আমার কত কষ্ট হলো একটু বোঝার চেষ্টা করলে না। অতঃপর তোমরা আমার উপরের অংশে বিভিন্ন ইন্টারনেট তার, কারেন্টের তার জুড়ে দিলে প্রতিনিয়ত আমি কারেন্টে শক খাচ্ছি। এতে আমার যে কত কষ্ট হচ্ছে তা কি তোমরা বুঝ? আমি তো তোমাদের সন্তানের মত ভালোবেসেছি ও আগলে রেখেছি। তোমাদের বিশুদ্ধ অক্সিজেন দিয়েছি এবং তোমাদের ক্ষতিকর গ্যাস কার্বন ডাই-অক্সাইড আমি নিজে গ্রহণ করেছি। যাতে তোমরা ভাল ভাবে বসবাস করতে পারো এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারো কিন্তু তার প্রতিফল এই কি যে, তোমরা আমার জীবনকে ধ্বংস করে দিলে। আমি আর কোনদিন সাবলীল ভাবে বসবাস করার সুযোগ পাব না।
তোমরা যদি আমার শিশুকালেই যখন আমি কিছু বুঝতাম না। তখন যদি আমাকে শেকড় সহ উপরে দিতে, তাহলে আমার এত কষ্ট হতো না, এত আজারি থাকত না, এতো আফসোস থাকতো না।
তোমরা যার জন্য আমাকে ধ্বংস করলে। আমাকে হত্যা করলে। এই আধুনিক সভ্যতা এই আধুনিক টেকনোলজি তোমাদের একদিন জীবনের কাল হয়ে দাঁড়াবে।


