Serey is utilizing Blockchain technology

একটি পূর্ণাঙ্গ রোজা রাখতে আমাদের করনীয়।

A
alim236

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।



প্রিয় সাথী বন্ধু, আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি সুস্থ আছি। আজকে আমি রোজা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।



রোজার দিনের আমাদের অবস্থা।


আমাদের দ্বীন ইসলাম। ইসলাম ধর্ম হলো পৃথিবীর বুকে একমাত্র শান্তির ধর্ম এবং সত্য ধর্ম। এই ইসলাম ধর্মে ১২ মাসের একটা মাস আমরা সিয়াম সাধনা করে থাকি। অর্থাৎ একমাস আমরা রোজা রেখে থাকি। সমস্ত পাপ কাজ হতে বিরত থাকা এই রোজার মহান শিক্ষা।


আমাদের যত মন্দ স্বভাব রয়েছে যেমন চুরি ডাকাতি চোগলখোরী, হিংসা, বিদ্বেষ, অহংকার, প্রতারণা, মিথ্যা কথা বলা, মিথ্যা অপবাদ দেওয়া, গীবত গাওয়া, ঝগড়া করা, তর্ক করা,হারাম বস্তুর দিকে তাকানো, হারাম খাদ্য খাওয়া, হারাম রোজগার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ছিনতাই করা, চাঁদাবাজি করা। অসৎ ব্যবসা করা, মানুষকে ওজনে কম দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাপ কাজ আমাদের সমাজে ছড়িয়ে আছে। ছড়িয়ে থাকার একমাত্র কারণ হলে ইসলাম সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ।


আমরা এই রমজান মাস ঘিরে আমাদের বিভিন্ন প্রকার প্রতিজ্ঞা সামনে চলে আসে যেমন আমরা উপরোক্ত পা গুলোর কোন পাপ করবো না এমনকি কাউকে পাপ কাজ করতেও দেবো না। আমরা চোখে হেফাজত করব হারাম জিনিস দেখা হতে। আমরা যদি চোখের হেফাজত করতে পারি তবে আমাদের সমস্ত পাপ কাজ আর হবে না। তাই সর্বপ্রথম আমরা চোখে রোজা অটুট রাখার জন্য শত চেষ্টা করব। আমরা চোখে রোজা যুল ঠিক রাখতে পারি অন্যান্য অঙ্গ প্রতঙ্গের রোজা গুলো ঠিক রাখা অনেক সহজ হয়ে যাবে। মুখে রোজা রক্ষা করা আমাদের একান্ত জরুরী। আমরা এই মুখ দিয়ে কোন পাপ কথা বলব না অশ্লীল কথা বলবো না মিথ্যা কথা বলবো না সদা সত্য কথা বলব। কোন হারাম জিনিস খাবো না।


এরপর আমাদের দেমাক চিন্তার রোজা ঠিক রাখবো। আমরা এই ব্রেন দিয়া কোন হারাম চিন্তা করব না এই প্রেম দিয়া শুধু আমরা চিন্তা করব যেগুলো হালাল যেগুলো আমাদের ইসলামের বৈধ সে সমস্ত সম্পর্কে আমরা অনবরত চিন্তা করতে থাকবো। আমাদের হাতে রোজা ঠিক রাখবো এই হাত দ্বারা কোন কিছু অন্যায় কাজ করবো না কোন কিছু চুরি করবো না অন্যায় হাত দিয়ে অন্যায় ভাবে কারো গায়ে হাত তুলবো না তবে আমার হাতে রোজা ঠিক রাখা হবে।আমার এই হাত থেকে যেন যেকোনো মানুষই অন্যায় কোন আচরণ না পায়।


এরপর আমার পায়ে রোজা পা দিয়ে কোন অন্যায় অবৈধ কাজ করবো না অপরাধ জায়গায় যাব না শুধু যেখানে নেকি হবে সেই দিকে আমরা ধার্বিত হব।


আসুন আমরা রোজাকে সঠিকভাবে পালন করার জন্য যা যা দরকার যা ভাবে রোজা রাখা দরকার যেভাবে করতে ঠিক রাখা দরকার আমরা সেগুলো সুন্দরভাবে করি এবং আমার রোজা যেন হয় সেদিকে সবসময় খেয়াল রাখি আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

2570.165 SRY$0.00
Bengali Community

Comments