বিসমিল্লাহির রহমানির রাহিম ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
সম্মানিত সাথী বিন্দু আজকে আমি আপনাদের সামনে পেশ করছি একটি শিক্ষনীয় গল্প। এই গল্পে আপনাদের সবাইকে সু-স্বাগতম।
মিথ্যাবাদি ছেলে
"এক বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখতে পেল, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে।
রাতে তিন জন যখন এক সাথে খাবার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো ছেলেকে যে তোমার সাথে মেয়েটি কে ?
ছেলে বলল- পিতাকে বললো, বাবা,এই মেয়েটি আমার রুম পার্টনার, আমার সাথে ও থাকে। তুমি এটা নিয়ে কী কিছু ভাবছো এবং তুমি মা ভাবছো সেটা আমি জানি। কিন্তু তোমার ভাবাটা ভূল ।আমাদের দুজনের মধ্যে ভাবতে পার সে রকম কোন প্রকার সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরায় ঘুমায় এবং আলাদা আলাদা বেড শুয়ে থাকি | আমরা দু'জন শুধুমাএ শুধুই খুব ভাল বন্ধু বটে।
কথাগুলো শুনাল পর বাবা বলল- ঠিক আছে----।
পরের দিন সকালে বাবা নিজের গ্রামে চলে গেল ----। এক সপ্তাহ পরের কথা----
মেয়েটি ছেলেটিকে বলল যে, শুনো গত রবিবার তোমার বাবা যে প্লেটটাতে ডিনার করেছিলো, ওই প্লেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সন্দেহ হয়, হয়তোবা তোমার বাবাই প্লেটটা নিয়ে গেছেন।
ছেলেটি অত্যান্ত রেগে বলল,শাট আপ? এ সমস্ত কি সব কথা বলছো? তুমি কি আমার বাবাকে চোর মনে করছো ?
মেয়েটি তখন বললো চোর মনে করবো কেন?- তা না তোমার বাবাকে তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখ, জিজ্ঞেস করতে দোষ নেই তো,জিজ্ঞেস করতে আপত্তি কিসের?
ছেলেটি বলল- ঠিক আছে আমি জিজ্ঞেস করবো।
পরদিন ছেলে বাবাকে একটা ই-মেল পাঠাইয়া দিল এবং ই-মেল এ লিখলো মে আমি এমন বলছি না যে, আমাদের প্লেটটা আপনি চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও ভাবছি না যে, আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে, যদি আপনি ভুলবশতঃ প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাবে ঐ প্লেটটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ঐ মেয়েটির খুব পছন্দের প্লেট একটা প্লেট।
ইতি,
আপনার আদরের ছেলে ।
এক ঘন্টা পরই বাবার জবাব পাঠালো যে আমি এমনটি বলছি না যে, তোমার রুম পার্টনার রাতে তোমার সাথে ঘুমায় আবার এমনটাও বলছি না যে, ওই মেয়েটি রাতে তোমার সাথে ঘুমায় না। তবে ঐ মেয়েটি যদি পুরো এক সপ্তাহের মধ্যে একবারের মতো হলেও যদি নিজের রুমে অথ্যাৎ নিজের রুমে, নিজের বেডে শুইতে যেত, তাহলে ওর বালিশের নিচেই অবশ্যই সে তার প্লেটটা পাইতো কারণ ঐ প্লেটটা আমি তার বালিশের নিচে লুকিয়ে রেখে এসেছিলাম।
ইতি
তোমার বাবা।


