বিলুপ্তি প্রায় মায়া হরিণ।

alim236

     বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

 

   মায়া হরিণ

হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে এই মায়াহরিণ যা আমাদের বাংলাদেশে বসবাস করে। সাধারণত এ মায়াহরিণ পাহাড়ের আশেপাশে ঝড় জঙ্গলে এবং জলাভূমির ধরে বসবাস করতে বেশি পছন্দ করে। আগের সময়ে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এদের অনেক দেখা যেত বর্তমানে এই মায়া হরিণ বাসস্থান হারিয়ে এখন লোকালয়ে চলে আসছে। প্রায়ই লোকালয়ে দেখা মেলে এই বিরল প্রজাতির মায়া হরিণ।

image source

প্রাণী বিজ্ঞানীদের মতে এই হরিণগুলো ক্ষুদ্রাকার। লোকালয়ে চলে আসার প্রধান কারণ হলো দিনে দিনে বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হওয়া বা ধ্বংস হওয়াই প্রধান কারন।

 

বর্তমানে বাংলাদেশের এই বিরল প্রজাতির মায়া হরিণ কে রক্ষা করার জন্য পরিবেশ ও বন বিভাগ অধিদপ্তর ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন যাতে এই ক্ষুদ্র প্রজাতির মায়া হরিণ বিলুপ্তি না হয়। কিছু সাধু ব্যবসায়ী তারা এই হরিণগুলো শিকার করে। মাংস বিক্রি করে এবং চামড়া বিদেশে রপ্তানী করে।

image source

তাই বন অধিদপ্তর এই ব্যাপারে কঠিন আইন করেছেন। যে আইনের ফলে এমন ব্যক্তি যদি ধরা পড়ে তবে তাকে জরিপানা এবং জেল খাটতে হয়। এই আইন এই বন্যপ্রাণী রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে।বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মাধ্যেমে এই মায়া হরিণ প্রজাতিটি সংরক্ষিত করা হয়েছে।

মায়া হরিণ/ কাকর হরিণ, এর ইংরেজি নাম Indian Muntjac/ Barking Deer । এরা খর্বকায় ও লাজুক প্রকৃতির হয়ে থাকে। ছোট আকারের লালটে বাদামি রঙের হয়ে থাকে। এদের গায়ে কোন প্রকার ফোঁটা ফোঁটা দাগ থাকে না অর্থাৎ ফোঁটাবিহীন। মায়া হরিণের চলাফেরা বা বিচরণ এবং জীবনধারণ খুবই আশ্চর্য জনক। মায়া হরিণ যদি কোন শিকারি বা কোন বিপদ দেখে তাহলে তারা কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করে থাকে। এই জন্য এই মায়া হরিণ কে বলা হয় বাকিং ডিয়ার। বর্তমানে এই মায়া হরিণ চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায়, সীতাকুন্ড, মিরসরাই ও সেনানিবাস এলাকার আশেপাশে এদের বসবাস রয়েছে।

প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক এর কাছ থেকে জানা গেছে যে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং উত্তর-পূর্ব ভারত, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তানের এবং চীনের দক্ষিণ অঞ্চলে, ইন্দোনেশিয়ায়, এই মায়া হরিণের আবাসস্থল অর্থাৎ বসবাস করে।

আসুন আমরা আসুন আমরা প্রকৃতিকে রক্ষা করি প্রকৃতিকে ভালবাসি এবং প্রকৃতি রক্ষায় জোরালো ভূমিকা পালন করি।

image source

Comments