ছায়া রুপি পৃথিবীকে স্পর্শ করতে চাইলে সম্ভব না !!!

alim236

   বিসমিল্লাহির রহমানির রহিম

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

 

সাথী বৃন্দু আজকে আমি আপনাদের সামনে একটি ছোট গল্প পেশ করছি। এই নসিহত পূর্ণ গল্পে আপনাদের অভিনন্দন।

 

এক দেশে ছিল এক রাখাল বালক। সে পাহাড়ের পাদদেশে গরু, ছাগল ইত্যাদি এবং পাহাড়ের কোন এক জায়গায়। সে দুপুরবেলা ঘুমিয়ে যেত হঠাৎ একদিন সে ঘুম ভেঙ্গে গেল এবং দেখল এক যুবতী মেয়ে তার মাথার শিহরের কাছে বসে আছে। তখন সে আশ্চর্য হল এবং তাকে জিজ্ঞেস করল। তুমি কে? কি তোমার পরিচয়? সে বলল আমার আমার নাম "ছায়া" এবং আমার বাড়ি ঐ দূর আকাশের নিচে। তখন রাখাল বালক তার সৌন্দর্য দেখে মুগ্ধ হলো এবং তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করলো। তখন "ছায়া" নামক মেয়েটি তার কথায় রাজী হল এবং শহরে কাজীর কাছে গেল। সেখানে গিয়ে কাজীকে বললো, আমরা বিবাহ করতে চাই। আমাদের বিবাহ পড়াইয়া দেন। তখন কাজী সুন্দরী মেয়ে দেখে, তার প্রতি আসক্ত হয়ে গেল। তখন সে মেয়েটাকে বলল, তুমি এই সামান্য রাখালকে কেন বিয়ে করতে চাও? সে তোমাকে ভালো কাপড়, ভালো পোশাক ইত্যাদি দিতে পারবে না। বরং তুমি একে বিয়ে করো না। কাজী বললো আমি তোমাকে বিয়ে করতে চাই। 

 

তখন রাখাল বালক এবং কাজীর মধ্যে ঝগড়া বেধে গেল। তখন মেয়েটা তাদের থামার এবং বললো আমাদের বিচারের জন্য পুলিশের কাছে যেতে হবে। তখন তারা পুলিশের কাছে গেল এবং পুলিশকে ঘটনা খুলে বললো। তখন পুলিশ বলল, এই মেয়ে তুমি এই দুজনকে বিয়ে করোনা কারন তারা তোমাকে সুখী করতে পারবে না। অতএব আমি তোমাকে বিয়ে করতে চাই।

 

তখন রাখাল, কাজী এবং পুলিশের মধ্যে তুমুল ঝগড়া বেধে গেল এবং মারামারি শুরু হয়ে গেল। তখন মেয়েটি তাদেরকে থামালো এবং বলল যে তোমরা আমার কথা শুনো, আমি সবার আগে দৌড় শুরু করব এবং তোমরা তিনজন আমাকে ধরার জন্য প্রতিযোগিতা শুরু করবে, যে প্রথমে আমাকে ধরে ফেলবে, আমি তাকেই বিয়ে করবো। তখন তিনজন বলল ঠিক আছে, এটাই সুন্দর হবে।

অতএব মেয়েটি দৌড় শুরু করলো, পিছনে পিছনে ওই তিনজন দৌড় শুরু করে দিল এবং দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলো এবং মেয়েটাকে ধরতে পারল না। তখন মেয়েটি তাদেরকে বলল, আমি কোন মেয়ে না। আমাকে কখনোই তোমরা ধরতে পারবেনা। আমি হলাম ক্ষণস্থায়ী দুনিয়া । আমার নাম "ছায়া"

যে আমাকে ধরার জন্য চেষ্টা করে সে সর্বসময় ব্যর্থ হয় আর যে আমাকে ধরার চেষ্টা করে না, আমি তাকে ধরার আপ্রাণ চেষ্টা করি।

 

আসুন আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে আসক্ত না হয়ে চিরস্থায়ী আখিরাতের প্রতি আসক্তি হই ।

Comments

abdulmomin

আপনি খুব ভালো একটা কথা লিখেছেন। আমরা সবাই টাকার পেছনে ছুটতে ছুটতে দুনিয়া ও আখেরাতে পার্থক্য ভুলে গেছি। টাকা মানুষকে ধনী করে, আর টাকা মানুষকে ধ্বংস করে। আমরা যে কেউই দুনিয়া পিছনে ছুটি না কেন দুনিয়া আমাদেরকে সব সময় ধোকা দেবে কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। তাই আমাদেরকে দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতে কিভাবে কামিয়াবী ও সফলতা পাব তার পিছনে ছুটতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো।

abdulmomin

আপনি খুব ভালো একটা কথা লিখেছেন। আমরা সবাই টাকার পেছনে ছুটতে ছুটতে দুনিয়া ও আখেরাতে পার্থক্য ভুলে গেছি। টাকা মানুষকে ধনী করে, আর টাকা মানুষকে ধ্বংস করে। আমরা যে কেউই দুনিয়া পিছনে ছুটি না কেন দুনিয়া আমাদেরকে সব সময় ধোকা দেবে কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। তাই আমাদেরকে দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতে কিভাবে কামিয়াবী ও সফলতা পাব তার পিছনে ছুটতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো।