স্পেন বিজয়ের ইতিকথা (১ম অংশ)

alim236

    বিসমিল্লাহির রাহমানির রাহিম 

সম্মানিত সাথী বৃন্দ আমি মুসলমানদের বিজয়গাথা ইতিহাস ও স্বর্ণযুগের কিছু ইতিবৃত্ত' নিয়ে কথা বলব। সেই ইতিবৃত্ত অংশহিসেবে স্পেন বিজয় কিভাবে হয়েছিল তা তুলে ধরা হলো। এটি আমি তিনটি অংশে ভাগ করব প্রথম, মধ্য এবং শেষ।

                        প্রথম অংশ

মুসলমানদের স্পেন বিজয় ইসলামের ইতিহাসে অন্যতম একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ৭১১ খ্রিষ্টাব্দে মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিহাদ এদের সফল নেতৃত্ব এবং এক ঐতিহাসিক অভিযানে মুসলিমরা স্পেন জয় করেছিল।

৮ খ্রিষ্টাব্দে থেকে শুরু করে ১৫ খ্রিষ্টাব্দে পর্যন্ত প্রায় ৮ শত বছর মুসলমানদের শাসন ব্যাবস্থা স্পেনকে সভ্যতা ও সংস্কৃতির উচ্চশিখরে উন্নীত করেছিল। আজ মুসলমানদের স্পেন বিজয়ের বিস্তারিত আলোচনা করা হল।

স্পেন এর সিমাস্তঃ স্পেন এর তিনদিকে সমুদ্র দ্বারা ঘেরা। পূর্ব দিকে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণে রয়েছে জিব্রাল্টার প্রণালী ও পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর।স্পেন আফ্রিকার সাথে ইউরোপ মহাদেশের সংযোগ স্হাপন করে । স্পেনের সাথে ফ্রান্সের যে ভূখণ্ড রয়েছে তা হচ্ছে পিরেনীজ পার্বতমালা দ্বারা যা প্রায় তিনশত মাইল পূর্ব পশ্চিমে বিস্তৃত। স্পেনের উত্তর ও উত্তর পশ্চিমের উপকূল পর্বতমালা দ্বারা বেষ্টিত থাকলেও এ গোটা অঞ্চল তারাগোনা, কাসটেলন ভ্যালেন্সিয়া প্রভৃতি সমুদ্রপথ ছিল। স্পেনের মধ্যবর্তী যে অঞ্চলটি রয়েছে তা মেসেটা নামে পরিচিত।

 স্পেন আইবেবিয়ান উপদ্বীপের ৮৫ ভাগ ভূমি দখল করে নিয়েছে। স্পেনের এর আয়তন ১,৯৪,৯০০ বর্গমাইল বা ৫,০৪,৭৮২ বর্গকিলোমিটার, স্পেন আন্দালুস নামে পরিচিত ছিল মুসলিম আমলে । মুসলমানদের শাসন আমলের পূর্বে স্পেন গথিক রাজাদের অধীনে প্রায় ৩০০ বছর তারার শাসন করেছিল। তখন স্পেনে জনগণের কোন প্রকার উন্নতি বা কল্যাণ হয়নি বরং তারা ছিল নানা রকম সমস্যায় জর্জরিত। শাসক গোষ্ঠীর ভয়াবহ অত্যাচারের কারনে ভূমিদাস, ক্রীতদাস, বর্গাদার ও ইহুদিদের মধ্যে করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল। এর ফলে দেশের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় রাজনৈতিক অবস্থার এক অত্যন্ত শোচনীয় পর্যায়ের দ্বারে উপনীত হয়েছিল। 

এহেন অত্যান্ত নাজুক ও ভয়াবহ পরিস্থিতিতে উমাইয়া বংশের শ্রেষ্ঠ খলিফা ওয়ালিদের শাসনামলে স্পেনের বিরুদ্ধে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সফল অভিযান পরিচালিত হয়েছিল। এই সফল অভিযানে নেতৃত্ব দিয়েছিল মুসলিম সেনাপতি তারিক বিন যিয়াদ এবং মুসা বিন নুসাইর। মুসলমানদের অভিযানের আগমনের আগে স্পেনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত করুণ এবং খুবই দুর্বল। রাজ পরিবারগুলোর মধ্যে গোত্রীয় কলহ বিবাদ এমন পর্যায়ে পৌঁছে ছিল, যা সামগ্রিকভাবে রাজনৈতিক অবস্থাকে দুর্বিষহ ও কঠিন করে তুলেছিল। মুসলিম বিজয়ের আগে গথিক রাজা রডারিক তার আগের রাজা উইটিজারকে হত্যা করে সিংহাসন করতালগত করেছিল, ফলে উইটিজার এর ভ্রাতা, পুত্র, জামাতা সবাই রডারিক রাজার বিরোধী হয়ে ওঠেছিল।

অপরদিকে রডারিক রাজার শাসনামলে কাউন্ট জুলিয়ানের কন্যা ফোরিন্ডা রাজা রডারিক কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছিল, যার কারণে কাউন্ট জুলিয়ান রাজা রডারিকের প্রতিশোধ গ্রহণ করার উদ্দেশ্যে উত্তর আফ্রিকার মুসলিম অত্যন্ত গভর্নর মুসা বিন নুসাইরকে স্পেন আক্রমণের জন্য আহ্বান জানায়াছিল। তখন মুসলমানদের স্পেনে আক্রমণেরধ ক্ষেত্রে সেই সময়ের ধর্মীয়ব্যবস্থাও অনেক বড় সুযোগ করে দিয়েছিল। সেই সময় স্পেনের রাজা আদেশ জারি করেছিল যে, ইহুদি ধর্মের সবাই খ্রিস্টধর্ম গ্রহণ করতে হবে, তা না হলে স্পেন ত্যাগ করবে। যদি তাও না করে তবে তাদেরকে হত্যা করা হবে। এক নির্ভরযোগ্য তথ্য থেকে জানা যায় যে, সে সময় অথ্যাৎ ৬১২ খ্রিষ্টাব্দ থেকে ৬২০ খ্রিষ্টাব্দের মধ্যে প্রায় ৯০ হাজার ইহুদিকে খ্রিস্টধর্মে দীক্ষিত করা হয়েছিল। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।

Comments