অবৈধ বা হারাম পন্থায় উপার্জন !!!

alim236

      বিসমিল্লাহির রহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দু আজকে আমি আপনাদের সামনে একটা শিক্ষামূলক গল্প তুলে ধরবো এবং এই গল্প থেকে আমরা জানতে পারব, হারাম পন্থায় অর্থ উপার্জন আমাদের জীবনের জন্য কতটুকু হুমকিস্বরূপ হবে তা আমরা জানতে পারবো। আজকে এই পোস্টে আপনাদের সকলকে অভিনন্দন।

শুরু করা যাক, এক বনে এক শিকারি পাখি বাস করত। তার দুটি ছানা ছিল এবং তাদেরকে প্রতিদিন মাছ শিকার করে এনে খাওয়াতো। তারই অংশ হিসেবে আজকে পাখিটি তার ছানার কান্নাকাটির কারণে তাড়াতাড়ি বেরিয়ে পরলো মাছ শিকারের জন্য । সে বেশ কিছু দূরে একটা বিলের মধ্যে গিয়ে মাছ শিকার করার জন্য নেমে পড়ল। এদিকে বাসায় রেখে যাওয়া ছানা গুলোর ক্ষুধা লেগেছে এবং সে তাড়াতাড়ি মাছ শিকার করতে পারতেছে না। তাই অনেক খোঁজাখুঁজির পর একটা মাছের মত কি যেন সে ধরে ফেলল এবং তাড়াহুড়া করে সেটিকে গিলে নিল। আসলে একটি বিষাক্ত সাপকে সে মাছ মনে করে স্বীকার করে গিলে ফেলেছে। এবার সে আকাশে উড়তে শুরু করলো।

কিন্তু সে অতি তাড়াতাড়ি অনুভব করলো যে, সাপটি তার পেট ছিড়ে বাহিরে বের হয়ে যাচ্ছে। ভিষন যন্ত্রণা পাচ্ছে সে এবং সে আর স্বাভাবিকভাবে আকাশে উঠতে পারছে না। অগত্যা পাখিটি ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ছে এবং আকাশে সে আর পাখা ঝাপটাতে পারছে না। সে আস্তে আস্তে আকাশ থেকে জমিনে নেমে আসতে লাগল। মাটিতে নামার সাথে সাথে সাপটি তার পেট চিরে বাহিরে বের হয়ে পড়ল এবং পাখিটি সেখানে মারা গেল।

শিক্ষাঃ আমরা এই সংক্ষিপ্ত দুই দিনের দুনিয়ায় এসে আল্লাহর হুকুম, আহকাম, নবী করিম সল্লালাহ সালাম এর আদর্শ, দীনের আইন কানুন ইত্যাদি ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে আমরা জীবিকার ক্ষেত্রে তাড়াহুড়ো করে রাতারাতি সম্পদশালী এবং বড়লোক হওয়ার জন্য হারাম মাল গ্রহণ করি, হারাম মাল উপার্জন করি। আমাদের দুই দিনের দুনিয়ায় উপার্জিত অর্থ হালাল পন্থায় উপার্জন না করে হারাম পন্থায় উপার্জন করা একেবারে অনুচিত।

নিশ্চিতভাবে বলা যায় যে এই হারাম পন্থায় উপার্জিত ধন সম্পদ পাখিটির মতো আমাদের জীবন কেড়ে তো নেবেই বরংচ মৃত্যুর পরেও এর দায়ভার আমাকে বহন করতে হবে।

মানুষ ঠকিয়ে, মানুষের হক মেরে, জোরজবরদস্তি করে, বেহক পন্থায় উপার্জন করা যে টাকার পাহাড় বানানো হয়, একটা সময় সেটা ভয়ংকর সাপ হয়ে দংশন করবেই ।

আসুন আমরা নিজেকে হালাল উপার্জনের সহিত যুক্ত রাখি এবং হারাম হতে দূরে থাকি, সুদ-ঘুষ হতে দূরে থাকি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে বিপদে পড়তে হবে না, ইনশাআল্লাহ।

Comments