মোবাইল ফোনে থাকা জীবাণু থেকে সাবধান!!!

alim236

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

 

সম্মানিত সাথী বৃন্দু আজকে আমরা এমন এক জিনিসের কথা বলব যে জিনিসটা বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি ঘরে ঘরে ব্যবহারের অপরিহার্য একটা উপাদান তা হচ্ছে মোবাইল।

বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য জিনিস হল মোবাইল। ঘুম থেকে জেগে সর্বপ্রথম আমরা হাতে নেই স্মার্টফোন এবং রাত বারোটা পর্যন্ত স্মার্টফোনটি আমাদের হাতেই থাকে। এত প্রিয় একটা জিনিস কিন্তু অনেকেই অবগত নয় যে এই স্মার্টফোনে কি পরিমাণ জীবাণু বসবাস করে। যা সহজে বলতে গেলে টয়লেটের সিটের তুলনায় অনেক অনেক গুণ বেশি জীবাণু মোবাইলটির সাথে লেগে থাকে। এক সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে, টয়লেট সিটের তুলনায় ফোন ৬ গুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনে।

অধিকাংশ বিশেষজ্ঞদের মত হলো সবার বাড়িতে বা সবার ঘরে এমন কয়েকটি জিনিস রয়েছে সেগুলো টয়লেটের সিটের চেয়ে বেশি পরিমাণে জীবাণু থাকে তারমধ্যে ফোন হলো অন্যতম।

এক সমীক্ষায় তারা ৫০টি ফোন থেকে নমুনা সংগ্রহ করা এবং এরপর দেখা যায় যে, গড় সংখ্যক ফোনে ১৪৭৯টি ব্যাকটেরিয়া আছে অথচ টয়লেট সিটে থাকে শুধুমাত্র ২২০টি ব্যাকটেরিয়া। আর যদি কারো ফোনের ব্যাক কভার লেদার লাগানো থাকে তবে সে ক্ষেত্রে টয়লেট সিটের তুলনায় ১৭ গুণ বেশি জীবাণু থাকে ।

তাই আমাদের প্রত্যেকের দরকার প্রিয় স্মার্ট ফোনটি নিয়মিত পরিষ্কার করা অপরিহার্য। কয়দিন পর পর তা পরিষ্কার করব তা নির্ভর করে ব্যবহারের উপর। যদি আমরা বাড়িতেই থাকি তবে ফোনটি অন্তত সপ্তাহে দুই দিন পরিষ্কার করলে ভালো হয় আর যদি বাইরে বের হই তবে দুই দিন পর পর পরিষ্কার করলে ভালো থাকে এবং আমরাও জীবাণু হতে বেঁচে থাকা সম্ভব হয়।

যেমন- অফিসে, শৌচালয়ে, দোকানে ইত্যাদি স্থানে ফোনটি রাখলে সহজে জীবানু তার সাথে লেগে যায়। তাই আমরা ফোনটি কিভাবে পরিষ্কার করব তার উপায় এখন জেনে নেই। প্রথমে হালকা গরম পানি ও সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন এরপর শুকনো নরম কাপড় দিয়ে ফোনের উপর থাকা আলগা ময়লা মুছে ফেলি। এবার ফোনটিকে 70% অ্যালকোহল আছে এমন কোন স্যানিটাইজার নরম কাপড় এর সাহায্যে ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি। পরিষ্কার করা হলে পরে আবার নরম কাপড় দিয়ে ফোনটিকে ভালোভাবে মুছে নিন।

আসুন আমরা প্রিয় স্মার্টফোনটি উপরোক্ত নিয়মে পরিষ্কার করি ফলে ফোনটি ও ভালো থাকবে আমরাও জীবাণু হতে রক্ষা পাবো ইনশাল্লাহ । আজকে এ পর্যন্তই।

 

আল্লাহ হাফেজ।

Comments