আমার পরিচয়

A
alamin552

বিসমিল্লাহির রহমানির রহিম 

 

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান দূত হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং সমস্ত সাহাবায়ে কেরাম ও তাবেয়িন তাবে তাবেয়িনের উপর শান্তি বর্ষিত হোক, যাদের অসিম ত্যাগ ও পরিশ্রম এর বিনিময়ে আমরা দ্বীন পেয়েছি, আল্লাহ তায়ালা তাদের সকল কে জান্নাতের উচ্চ মাকামে দান করুন, আমিন। 

 

বন্ধু রা আজ কে আমি প্রথম জয়েন হয়েছি, আপনাদের সাথে যোগ দিতে পেরে নিজেকে অনেক সৌভাগ্য বান মনে করছি আমি আপনাদের সাথে আজীবন থাকতে চাই আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, আমার নাম আল আমিন সিরাজী আমার জন্ম যমুনা নদীর তীর ঘেষে স্ব গর্বে দাড়িয়ে থাকা একটা প্রত্যান্ত গ্রামে যেখানে আমার শিশু কাল কেটেছে, কেটেছে শৈশব দুরন্তপনার সেই দিন গুলো যেই দিন গুলো কথা আমাকে নাড়িয়ে দেয়, আর মনে হয়ে যদি কখনো আমাকে কেউ বলতো যে তোমাকে পিছনে ফিরে যাওয়ার শক্তি দেওয়া হয়েছে তাহলে কোথায় যেতে চাও? আমি অকপটে চোখ বন্ধ করে বলতাম আমি আবার শিশু হতে চাই। যা হোক সেই কথা আরেক দিন বলা যাবে। আমি পড়া শোনা করেছি ঢাকাতে ছোট্ট কাল থেকেই আমি ঢাকায় থাকি। পড়াশোনা করেছি ঢাকার যাত্রাবাড়ী বড় মাদ্রাসা য়। এর আগে হিফজ পড়েছি গ্রামের একটা মাদ্রাসা য়। এর আগে অবশ্য স্কুলে কিছু টা পড়েছি। আমি পড়াশোনা শেষ করেছি ০৭ সালে। তার পর কর্মজীবন শুরু করেছি একটা মাদ্রাসা র শিক্ষকতা দিয়ে। তারপর এখন একটা মাদ্রাসা য় ও মসজিদে খেদমত করে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেন আমাকে আজীবন এই খেদমতে লাগিয়ে রাখেন। আমি সব সময় ছোট কাল থেকেই দ্বীনের সাথে থাকতে চাই ছি আল্লাহ তায়ালা ও আমাকে মেহেরবানি করে দ্বীনের লাইনে কবুল করুন এই দোয়া চাই সবার কাছে । রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের উপর জন্ম থাকতে চাই ও থাকতে চেষ্টা করে আল্লাহ তায়ালা তার জন্য দ্বীনের উপর চলা টাকা সহজ করে দেন। আমি এখন গাজীপুর সিটি তবে থাকি। এখন যেখানে থাকি সেটা মফস্বল শহর থেকে কাছেই। আবারো আমার জন্য দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন

Comments