হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি
জান কবজের সময় কাউকে বলা হবে "হে প্রশান্ত
আত্মা! শামিল হও আমার নেক বান্দাদের সাথে" আবার কাউকে বলা হবে, "হে নোংরা/ খবিশ আত্মা! তোমার ক্ষুব্ধ রবের কাছে বের হয়ে আসো।"
.
জান কবজের মুহূর্তে যখন আপনাকে "নোংরা/ খবিশ আত্মা" বলে সম্বোধন করা হবে ঠিক সেই মুহূর্তে আপনার চোখে ভেসে উঠবে আল্লাহর অবাধ্যতায় কাটানো সময়গুলোর কথা, কত অবহেলাই না কেরছেন আপনি আপনার রবকে! মনে হবে একটু চেষ্টা করলেই তো নামাজটা ঠিকঠাক পড়তে পারতেন, সুদের চাকরিটা ছেড়ে দিতে পারতেন, পর্দা মেইন্টেইন করতে পারতেন।
.
শুধু একটু চেষ্টা করলেই পর্ণগ্রাফী ও অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিতে পারতেন, একটু চেষ্টা করলেই মাস্টারবেট করে নিজেকে "খবিশ আত্মায়" পরিণত করতেন না। আর তাইতো এখন আপনাকে ফেরেশতারা ঐ নামেই ডাকছে এবং আপনার নোংরা আত্নাকে টেনে হিঁচড়ে বের করে আনছে।
.
আপনি নির্বাক হয়ে আপনার জান কবজ করা দেখবেন আর আল কুরআনের সেই আয়াতের মত হয়ত বলবেন, "হে আমার রব! আমাকে পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান যাতে আমি সেইসব সৎকাজ করতে পারি যা আমি করিনি।" (মূমিনুন, ৯৯-১০০)
.
কিন্তু মৃত্যুর ফেরেশতা তো বারবার আসবেনা, মৃত্যুর ফেরেশতা যখন রূহ ধরে একবার টান দিয়েছে সে তা টেনে হিঁচড়ে বের করেই আনবে আপনার চোখের সামনেই। আর দুনিয়ার শেষ দৃশ্য ভাসবে অসহায় আপনার দুচোখে। অথচ কত সুন্দর পরিণতিই না হতে পারতো আপনার!
.
হায় ভাই! হায় বোন! আপনি যদি জানতেন, আপনার মৃত্যুর সময় আপনাকে "প্রশান্ত আত্মা" বলে ডাকা হবে নাকি "খবিশ আত্মা" বলে ডাকা হবে! একবার যদি জানতেন!
.
একটাই জীবন! অথচ কেউ ঠিকভাবে পর্দা করলো আপনি করলেন না। একটাই জীবন! কিন্তু কেউ ঠিকভাবে নামাজ পড়লো আপনি পড়লেন না। একটাই জীবন! কেউ অল্প কিন্তু হালাল উপায়ে আয় করে জীবন কাটালো কিন্তু আপনি করলেন না!
.
বেনামাজী হয়ে, পর্দা না করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অশ্লীল দৃশ্য দেখে, মিথ্যা বলে, প্রতারণা করে আপনি কি নিজের আত্নাকে নিজেই খবিশ আত্নাতে পরিণত করছেন না? তাহলে জান কবজের সময় ফেরেশতা আপনাকে "খবিশ আত্না" বলে ডাক দিলে খুব অবাক হওয়ার কি কিছু আছে?
.
অথচ, একটু কষ্ট করলেই তো আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করা যায়। জিকিরে জিকিরে জিহবাকে সবসময় প্রাণবন্ত রাখা যায়! সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে নামাজটা ঠিক সময়ে আদায় করা যায়, আল্লাহকে ভালোবেসে পর্দা করা যায়, সুদ খাওয়া ছেড়ে দেওয়া যায়।
.
হে ভাই আমার! হে বোন আমার এখন ও সময় আছে চলে আসো আমার রবের আরাধনার নিকট। আর রবের অবাধ্য বান্দা হয়ে জীবন কে অতিবাহিত করো না। আল্লাহ আমাদের সবাই কে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং কেয়ামত পর্যন্ত আসা সবাইকে হেদায়েত দান করুন আমিন!!

