আপনি যদি বিকেল নিয়ে সেয়েরি স্ট্যাটাস দিতে চান বা ভালো স্ট্যাটাস সংগ্রহ করতে চান। তাহলে আজকের এই পোস্ট এ পেয়ে যাবেন। আমি এই পোস্টে বিকেলে বাছাই করা স্ট্যাটাস তুলে ধরছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
বিকেল তুমি সাজানো ছায়ার খেলা, বেলাশেষের নিশ্চুপ কলতান
বিকেল তুমি হলদে খামের চিঠি, কোন হতাশ পথিকের ফিরে আসার গান ।
বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড়
বিকেল মানে ক্রিকেট-ফুটবল আর মাঠের চিৎকার ।
শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে,
তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে ।
এগিয়ে যায় মুহূর্তেরা আর আবছা হয় পরিচিত মুখ-
পিছু ডেকে যায় বারে বারে মন কেমন করা বিকেলগুলো
কবিতায় জেগে থাকে গভীর অসুখ ।

