বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি,আলহামদুলিল্লাহ।আজকে আমি আপনাদের সাথে হাজির হলাম নতুন একটা বিষয় নিয়ে। আজকে আমি আলোচনা করবো আমাদের মাদ্রাসার বিদায় অনুষ্ঠান নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে।
আমাদের মাদ্রাসার নাম বদরগঞ্জ ওয়ারেসিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা। আজকে আমাদের মাদ্রাসায় প্রতিবছর এর ন্যায় আলিম শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হবে। আসলে বিদায় বলতে কোন শব্দ নেই, আর আমাদের শিক্ষক এরাও ওদেরকে বিদায় দিতে চায় না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তারপর ও ওদেরকে আজকে মাদ্রাসা থেকে বিদায় নিতে হচ্ছে।
আমরা দোয়া করি সবাই ওদের জন্য ওরা যেন পরিক্ষায় উত্তীর্ণ হতে পারে।ওরা যেন পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, ভালো কোন ভার্সিটিতে ভর্তি হতে পারে। কথায় আছে না আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের মাদ্রাসায় আলিম শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬০ জন এবং ছাত্রী ৪০ জন সকল ছাত্র ছাত্রী যেন পরিক্ষায় ভালো রেজাল্ট করে আমরা এই প্রত্যাশায় করি। আমাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান আরো উপস্থিত ছিলেন
আমাদের মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল আলীম হুজুর আরো উপস্থিত ছিলেন আমাদের মাদরাসার উপাধ্যক্ষ জনাব মোঃ এমদাদুল হুজুর।আর আজকে আমাদের দোয়া অনুষ্ঠানে দোয়া করেছেন আমাদের মাদরাসার শিক্ষক জনাব মোঃ ফরিদ আহমেদ। আমরা আমাদের মাদরাসার আলিম ছাত্রদের আজকে বিদায় দিলাম ।
আমাদের ছাত্ররা অর্থ্যাৎ আলিম দ্বিতীয় বর্ষের ছাত্ররা আলিম শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে।আর আমাদের আলিম শিক্ষার্থীদের অর্থ্যাৎ ছাত্রীরা ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেছে। আজকে আমরা বড় ভাইদের বিদায় দিলাম বিদায় অনুষ্ঠান এর মাধ্যমে।বড় ভাইদের জন্য শুভ কামনা রইল। ওনারা যেন পরিক্ষায় উত্তীর্ণ হতে পারে। আজকে আমরা বড় ভাইদের বিদায় দিয়ে খুব খুশি।
একদিন আমাদের ঐভাবে বিদায় নিতে হবে ঐ মাদ্রাসা থেকে ছোট ভাইদের মাধ্যমে ছোট ভাইয়েরা ও আমাদের ঐভাবে বিদায় দিব ইনশাল্লাহ।
আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে।আর আপনারা যারা আমার এই পোস্টটা পড়েছেন আশা করি আপনাদের ভালো লাগছে।আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে।
ডিভাইস: Vivo
মডেল: Y12A


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ