হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল

A
abubakar
বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি,আলহামদুলিল্লাহ।আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আমাদের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়িপ্রদান উপলক্ষে মাহফিল নিয়ে।







মাদ্রাসা পরিচিতি:

মাদ্রাসার নাম আল জামিয়াতুল হাকিমিয়া দারুল উলুম মাদ্রাসা। মাদ্রাসাটি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার এক নং মাষ্টার পাড়া এর তিন নং ওয়ার্ডে অবস্হিত। মাদ্রাসাটি ২০ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।মাদ্রাসাটিতে প্রায় ৬৫০ ছাত্র রয়েছে। মাদ্রাসাটিতে একটি লিল্লাহ বোডিং রয়েছে, সেখানে দরিদ্র ছাত্ররা পড়াশোনা করে। মাদ্রাসায় একটি একাডেমিক ভবন রয়েছে,আরো একটি ভবনের কাজ চলতেছে।এই মাদ্রাসায় এবার ১৬ জন ছাত্র হাফেজ হয়েছে।








প্রধান বক্তা সকল হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করে দেন। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মোঃ সাইদুল ইসলাম।তিনি সবাইকে পাগড়ি প্রদান করেন। পাগড়ি প্রদান শেষ করে তিনি বক্তব্য দিতে শুরু করেন।


মাহফিলে বক্তাদের সংখ্যা:

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মোঃ সাইদুল ইসলাম (ঢাকা)
দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মোঃ নিয়ামুল হক বিপ্লবী
তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ইদ্রিস আলী।

প্রধান অতিথি:

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম মোঃ আহসানুল হক (ডিউক) চৌধুরী ।


ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে।
ডিভাইস: Vivo
মডেল: Y12A


Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে