আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের বড়া রেসিপি নিয়ে আলোচনা করব।আশা করি সকলের ভাল লাগবে।
মাছে ভাতে বাঙালির এমনিতেই মাছ বেশ পছন্দের। তবে মাছের পাশাপাশি চিংড়িও কিন্তু বেশ পছন্দ অনেকের। আমি কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি।যেকোনো খাবারে চিংড়ি দেওয়া গেলেই খাবারের স্বাদ পাল্টে দেওয়া যায় খুব সহজেই ।এই রেসিপি যেমন তৈরী করা সহজ তেমনি গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। আর শুধুই যে দুপুরের ভাতের সাথে এটা খাওয়া যাবে তা কিন্তু নয়। চাইলে বিকালের চায়ের সাথেও মুচমুচে চিংড়ির বড়া খেলে কিন্তু খাওয়া জমে যায়।
চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।
চিংড়ি মাছের বড়া রেসিপি তৈরী করার পদ্ধতি:
উপকরণের নাম পরিমাণ
১. চিংড়ি ৫০০ গ্রাম
২. চালের গুঁড়ো ১ কাপ
৩. বেসন ১ কাপ
৪. পিঁয়াজ ২ টো
৫. আদা বাটা ১ চামচ মতো
৬. ধনে পাতা পরিমাণ মতো
৭. লঙ্কা ২ টো
৮. হলুদ গুঁড়ো ১চামচ
৯. লবণ ১ চামচ
১০. সাদা তেল পরিমাণ মতো
রন্ধন প্রণালী :
প্রথম ধাপ:
•প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ:
• যেহেতু এই চিংড়ি মাছগুলো একটু বড় তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যদি কুচো চিংড়ি হয় তাহলেও খুব ভালো হয়।
তৃতীয় ধাপ:
• এরপর ওই চিংড়ি মাছগুলোতে পরিমাণমতো নুনও হলুদ মাখিয়ে নিলাম ।
চতুর্থ ধাপ:
• এরপর ঝিরি ঝিরি করে দুটো পেঁয়াজ,লঙ্কা কেটে নিয়েছি।
আপনারা যারা আমার এই পোস্টটা পড়েছেন আশা করি আপনাদের ভালো লাগবে।আর যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল।
ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে।
ডিভাইস: VIVO
মডেল : Y12A

