স্বপ্নপুরী ভ্রমণ

A
abubakar
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি,আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে স্বপ্নপুরী ভ্রমণ নিয়ে আলোচনা করব।

আমরা আমাদের সব বন্ধুরা মিলে ভাবলাম যে আমাদের তো দাখিল পরীক্ষা শেষ হবে ফ্রেব্রুয়ারি মাসের ২৩ তারিখ ২০২১ পরিক্ষা দিয়ে আমরা সেদিন ঘুরতে যাব স্বপ্নপুরী। তারপর আমারা পরিক্ষা শেষ করে সব বন্ধুরা একত্রিত হয়ে চারটা অটো রিজার্ভ করলাম।তারপর সব বন্ধুরা মিলে স্বপ্নপুরী ঘুরতে গেলাম।

দিনাজপুরশহর থেকে ৫২ কিমি দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১৫০ একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এক স্বপ্নিল বিনোদন জগত স্বপ্নপুরী। স্বপ্নপুরী যাওয়ার পর আমরা সবাই একসাথে ২২টা টিকিট কাটলাম টিকিট কেটে আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম।

আমি আর আমার ২টা বন্ধু মিলে ভিতরে ঢুকেই প্রথমে ছবি তুললাম ক্যানন ক্যামেরা দিয়ে ছবি তুললাম প্রায় তিন জন বন্ধু ৩০ টা।৩০ টা ছবি তুলে আমাদেরকে দিয়ে দিলো আমাদের ফোনে। ছবি গুলো দেওয়ার পর আমাদের কাছ থেকে ৩০০ টাকা নিল । আমরা টাকা দিয়ে বের হয়ে তিন বন্ধু একটু ঘোরাঘুরি করলাম। আবার নিজের ফোন দিয়েও ছবি তুললাম।

কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা দোকান এ গেলাম ফুচকা খাইতে ঐ দোকানটা নাকি ফুচকার জন্য বিখ্যাত । ফুচকা খাইলাম নাহ ফুচকা গুলো খাইতে অনেক মজা লাগলো। তারপর আর একটু ঘোরাঘুরি করে সব বন্ধুরা একত্রিত হলাম। সেদিন সব বন্ধুরা একসাথে ঘোরাঘুরি করছি অনেক মজা হইছে। সেদিন থেকে আর ঐ রকম করে সব বন্ধুরা একত্রিত হয়ে কোথাও ঘুরতে যাইতে পারি নি,আর আমার মনে ও হয় না যে ঐ রকম করে আর কোথাও ঘুরতে যাব। তারপর সবাই স্বপ্নপুরী থেকে বের হয়ে আবার অটোতে চরলাম অটোতে চরে বাসায় আসলাম। আজকে এই পর্যন্তই আশা করি অনেক ভাল লাগবে আপনাদের, আল্লাহ হাফেজ।


Comments

sereybd

আপনি যে ক্যামেরা দিয়ে ছবিগুলো সংগ্রহ করেছেন সেটি উল্লেখ করা হয়নাই আশা করছে পরবর্তীতে সেটা সংশোধন করবে

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png