আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
সবাই কেমন আছেন ?
আশা করি সবাই ভালো আছেন।
আমিও আল্লাহর রহমতে খুবই ভাল আছি।
আজকে আমি মাকে নিয়ে কিছু কথা বলব।
মা !!
এই একটা শব্দ আমাদের জীবনে জীবনের চেয়ে মূল্যবান, মানুষের জীবনে এমন একটা জায়গা যা আমরা কখনই সুস্পষ্টভাবে ব্যাক করতে পারিনা আর পারবও না, মা আমাদের গাছতলা যেখানে জীবনের চলার পথে তৃপ্ত রোদের মধ্যে একফালি ছায়া ,যেখানে আমরা জীবন চলার পথে নিতে পারি অনেকখানি আশ্রয়।
মা ছোট্ট একটি শব্দ ।
কিন্তু এ শব্দের মধ্যে লুকিয়ে আছে মায়া মমতা স্নেহ নিঃস্বার্থ ভালোবাসা আদর মমতা সব সুখের কথা।
চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে মা বাবার ভালোবাসার সঙ্গে কোনো তুলনাই চলে না। মায়ের তুলনা মা নিজেই। মা শব্দের মতো এতো মধুর শব্দ অভিধানে দ্বিতীয় আর নেই। আপনি চাইলে নদীর তলদেশে যেতে পারবেন ,কিন্তু আপনি চাইলে কখনো মার ভালোবাসার গভীরতার পরিমাণ জানতে পারবেন না।
মা যেন সীমার মাঝে অসীম।
মায়ের স্পর্শে সন্তান ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে। পৃথিবীর সকল ধর্মেই মায়ের মর্যাদা কে উচ্চাসিন করা হয়েছে। 365 দিনের প্রতিটি সেকেন্ডই মনে করতে চাই মা শব্দটি।
কেউ মা কেউ আম্মা কেউ আম্মু কেউ মম কেউ মাম্মি বলে ডাকে আমাকে।
সন্তান যেভাবেই মাকে ডাকুক না কেন সে শান্তির ডাক সবকিছুর বিনিময়ে ও অন্য কোন শব্দের সঙ্গে তুলনা হয়না।
জীবনের প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের প্রতি মায়ের ভালোবাসা একবিন্দুও কমে না ।
যখন আপনি জন্ম হয়েছিলেন তখন আপনার প্রতি মায়ের যে ভালোবাসা ছিল জীবনের শেষ পর্যন্ত আপনার প্রতি মায়ের সেই ভালোবাসা থাকবে।
তাই মা আমাদের কাছে অতুলনীয়, তিনি অনন্য। তিনি হচ্ছেন একজন জীবনযুদ্ধের মহানবীর ।
কিন্তু কখনো কখনো সে অতুলনীয় মানুষটিকে সন্তানেরা তার প্রাপ্য প্রতিদান দিতে ব্যর্থ হয়। কিন্তু মা সে তো মা!! সে ওই সময়ও সন্তানের মঙ্গলের জন্য দোয়া করতে থাকে।
মা !!
তোমার কথা মনে পড়লে মনে পড়ে যায় তোমার কষ্টের কথা।
ছোট থেকে বড় হয়েছি,
যখন থেকে বুঝতে শিখেছি ,
তখন থেকেই দেখে আসছি কোন না কোন ঝামেলায় জড়িয়ে আছে।
মধ্যবিত্ত পরিবারে মাসকাবারি গুনা টাকায় সংসার চালানোর মত চিরন্তন সব ঝামেলা।
ছোটবেলায় অনেক কিছুই বুঝতাম না তাই না বুঝে অনেক কিছু আবদার তোমার কাছে করে ফেলতাম। অনেক ছোট ছিলাম না কিন্তু অবুঝ ছিলাম তাই হয়তো তোমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে মা। কিন্তু আমি এটাও জানি মায়েরা কখনো সন্তানের দেওয়া কষ্ট মনে রাখেনা।
থাকুক ভালো থাকুক পৃথিবীর সকল মা।
এবং ভাল রাখুক পৃথিবীর সকল সন্তানেরা তাদের মাকে।
মা বাবাকে নিয়ে লিখলে কখনোই শেষ হবেনা তাই ইনশাল্লাহ সামনে আবারও লেখব মাকে নিয়ে কিছু কথা। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

