"নদীর পানি ঘোলা ও ভালো  জাতের মেয়ে ও কালো ভালো"

A

আজ আমার মনটা খুবই খারাপ জানিনা কেন কোথায় গেলে এই মনটা একটু শীতল হবে। কেন জানি আজ বারে বারে আমার খুব কাছের মানুষগুলোকে মনে পড়ছে বিশেষ করে মাকে।

জানিনা এতদিন পরে কেন আমার মায়ের কথা এত করে মনে পড়ছে মা তুমি ভালো আছো তো।

বাবা নেই মা নেই এতিম আমি কার কাছে বলি মনের কথাখানি নেই তো কেউ সোনার আমার মনের কথা।
হ্যাঁ শুনবে আমার কথা যদি থাকে আমার পকেট ভরা টাকা।

মা বাবা ছাড়া যতই আত্মীয়-স্বজন বলো না কেন টাকা না থাকলে কেউ ভালোবাসে না। শুনেছি একসময় বলেছে লোকে সবকিছু টাকা দিয়ে পাওয়া গেল ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না আজ ২০২৩ সালে দাঁড়িয়ে আমি বলছি ভালোবাসা ও টাকা দিয়ে কিনে নেয়া যায়। বরঞ্চ টাকা না থাকলে ভালোবাসা থাকে না।

source

আগেকার দিনের মানুষ ভালোবাসতো নিঃস্বার্থভাবে কিন্তু এখন ভালোবাসে স্বার্থ দেখে। তোমাকে যে অন্য কেউ ভালবাসবে তার কি উপকার হবে সেটিকে আগে বাজিয়ে দেখতে হবে নয়তোবা ভালোবাসা সম্ভব নয়।

এখনকার দিনের মেয়ে বলে মেয়ের ফ্যামিলি বলেন ছেলে খোঁজে টাকাওয়ালা দেখে। আগেরকার দিনের ফ্যামিলিরা ছেলে খুঁজতো খানদানি দেখে ঠিক উল্টোটা ছেলেপক্ষ মেয়ে খুঁজতো খানদানি জাত বংশ দেখে তখনকার দিনে একটি কথা প্রচলিত ছিল, 

"নদীর পানি ঘোলা ও ভালো  জাতের মেয়ে ও কালো ভালো"

এখনকার দিনের এসব কথা রূপকথায় পরিণত হয়েছে ছেলে মেয়ের পরিবার বলেন ছেলে মেয়ে বলেন উভয় খুজে টাকাওয়ালা দেখে।

ছেলের ছেলের পক্ষ চিন্তা করে মেয়ের পক্ষের যদি টাকা থাকে আমার ছেলেটার ভবিষ্যৎ ভালো হবে আর মেয়ের পক্ষ চিন্তা করে ছেলে পক্ষের টাকা বেশি থাকলে মেয়েটা আমার সুখে থাকবে।।

সত্যিকার অর্থে খোঁজ নিয়ে দেখেন কেউ সুখে নাই। ঝগড়া বাজলেই বলে তোকে বিয়ে না করে দিনমজুরকে বিয়ে করলে মনে হয় সুখে থাকতাম।

আসলে এই কথাটা সত্যি যারা দিনমজুর করে কাজ করে খায় অল্প টাকায় তাদের ঘরে এত অশান্তি নাই যা অট্টালিকার মধ্যে থাকে।

Comments

arohaman

ভাই আসলে মন খারাপ হলে কাউকে পাশে পাওয়া যায় না,কেননা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,ভাই বর্তমান যোগে মা-বাবা থাকলে তাদের মর্ম দিতে পারি না আমরা যখন চলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা কি হারিয়েছি জীবনে,ইনশাল্লাহ আপনার বাবা-মাকে অনেক ভালো রাখবে দোয়া করি আল্লাহতালার কাছে,সকল বাবা-মায়ের চায় তার ছেলে সন্তান যেন সুখে থাকে,আসলে ভাই আমরা বাঙালি এ কারণে বেশি সুখ আমাদের কপালে সয় না,আমাদের এদিকে একটা কথা চলে সুখে থাকলে মানুষের ভূতে কিলায়,আপনার এই সত্যটা লেখা দেখে আমি পড়ে আমার অনেক ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে সত্য লেখার জন্য |

shasan
আল্লাহ আপনার এই দুঃখের সময় সয়া হউক