অলৌকিক কৃষ্ণচূড়া।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি।
আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে-
অলৌকিক কৃষ্ণচূড়া


          pixabay  
পৃথিবীর কোনো কোনো দুপুর মানুষের হিংসার মতো প্রখর মনে হয়। দেখা যায়— সেই রৌদ্রদগ্ধ তুমুল কুটিলতার মধ্যে, কোনো জনাকীর্ণ বেনামী বাসস্টপে একা দাঁড়িয়ে থাকে কেউ—

হতে পারে সে একটি মেয়ে। হতে পারে তার দুটো চোখ আছে আর সেই চোখের অস্থিরতা স্পষ্ট বলে দিতে পারে— পৃথিবীর কোনো প্রান্তে আলাভোলা কেউ— হতে পারে সে একজন পুরুষ। হতে পারে তার একটি প্রতিক্ষা আছে এবং সেই প্রতিক্ষা হৃৎপিণ্ডের মৃদু আঁচে শিমুলের বিচির মতো অবিরাম ফুটে যাচ্ছে।

 এ জীবন গোবরের গন্ধে ভরা।
 এ জীবন কলার খোসার মতো।

জন্মাবধি আমরণ কী করুণ যাতনাই না মানুষ বয়ে বেড়ায়! আহারে!
তবু একদিন জনতার ভিড় ঠেলে যেতে যেতে, মানুষের হিংসার মতো কুটিল সেই দুপুরে হঠাৎ থমকে দাঁড়ায় কেউ—

হতে পারে সে এক ঘোলা চোখের বিধবা নারী।
হতে পারে সে এক নির্বিকার খুনের নির্লিপ্তি আসামী।
তথাপি সে থমকে দাঁড়ায় এবং খুব সন্তর্পণে উপরের দিকে চোখ তুলে চায়—

কোথায় সূর্যের আলো!
আকাশের নীল আর সোনালি ডানার চিল!

কিছুই দ্যাখে না সে। তার চোখের তারায় রক্তিম হয়ে ওঠে অলৌকিক কৃষ্ণচূড়ার কাঁপা কাঁপা আলো।
সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments