বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন,,,আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি আজকে লিখব ফটো উঠানের বিষয় নিয়ে, আমি ফটো ওঠাতে অনেক ভালোবাসি, যেখানে যাই একটা ফটো উঠিয়ে রেখে দিই। যদিও তেমন একটা সুন্দর ফটো ওঠাতে পারি না এর পরেও যতটুক সম্ভব ফটো উঠায়।
আমি নবাবগঞ্জ একটা মসজিদে ঘুরতে যাই। মসজিদটির নাম হল ভাঙ্গা মসজিদ। শুধু নাম ভাঙ্গা মসজিদ কিন্তু মসজিদটা দেখলে অন্তর জুড়ে যায় এত সুন্দর একটা মসজিদ। মসজিদের মিনার আরো বেশি সুন্দর তাই একটা ফটো উঠিয়ে রাখলাম।
আমরা কয়েকজন বন্ধু মিলে একটা পার্কে ঘুরতে যাওয়ার ইচ্ছা করলাম। এরপর আমরা নবাবগঞ্জ গ্রীন পার্ক গেলাম সেখানে আমরা অনেক সময় কাটালাম ভিতরে কি সুন্দর দৃশ্য দেখলাম এবং কিছু ফটো উঠালাম, অনেক ভালো লাগলো।
পার্কে ঘুরতে গিয়ে আমরা নানারকম সৌন্দর্য উপভোগ করলাম অনেক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম অনেক আনন্দ বিনোদন করলাম। এরপর এখান থেকে অনেক জ্ঞান অর্জন করলাম।
এরপর দেখাবো আমাদের ধানের দৃশ্য।
আমাদের গ্রামে যখন ধান লাগানো হয়। প্রথমে ধানের বীজ মাটিতে বপন করা হয় এরপরে ধানের চারা টি যখন একটু বড় হয় তখন সেখান থেকে উঠিয়ে আরেক জায়গায় রোপন করা হয় এরপরে ধান আস্তে আস্তে বড় হতে লাগে এরপরে ধান এর মাথা দিয়ে ফুল বের হয় সেখান থেকে ধান হয় সেই ধান ধীরে ধীরে পেকে যায়। তখন এই ধান থেকে চাল হয় আর এই চাল থেকে ভাত রান্না করে আমরা খেয়ে জীবন ধারণ করি।
আমার পোস্টে কষ্ট করে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।



Congratulations! @abdulmomin, you have won the third place on "Weekly Photography Contest - 1" organised by SereyBangladesh.
Your rewards:
i) 60% upvote from @opsin.
ii) 50% upvote from @looking.
iii) 100% upvote from @sereyibu351.
iv) 100% upvote from @killerkuasha
v) 50 serey coin ( liquid ).