আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে আমার সারাদিন যেভাবে কাটলো।
আজকে সকালে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে অজু ইস্তেঞ্জার কাজ শেষ করে মসজিদে থেকে যায়। মসজিদে গিয়ে দেখি নামাজের সময় আর মাত্র ২ মিনিট বাকি আছে। তখন আমি ফজরের নামাজের সুন্নত আদায় করে নিলাম। এরপরে দেখি ইমাম সাহেব ফজরের ফরজ নামাজ তাড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে। এখনো আমার সুন্নত নামাজ শেষ হয়নি। প্রথম রাকাতের কেরাত পড়তে পড়তে আমার ফজরের সুন্নত পড়া শেষ হয়ে গিয়েছে। এরপরে আমি ফরজ নামাজের জন্য ইমামের পিছনে ইমামের অনুসরণ করি। ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে ফজরের নামাজ শেষ করলেন।
ছবি
ফজরের নামাজ শেষ করে সুরা ইয়াসিন তেলাওয়াত করলাম। শশুর কাতারের মাঝখান দিয়ে চলা করছিল। যদি কেউ সুরা ইয়াসিন পড়তে পড়তে ঘুমিয়ে যায় তাহলে তাকে দাঁড় করিয়ে দিতেন। হঠাৎ করে আমারও ঘুম এসে যায়। তখন হুজুর এসে আমাকে সজাগ করে দেয়। আমার ঘুম ভেঙ্গে যায় কতবার সরা ইয়াসিন পড়ে শেষ করি।
এরপরে হুজুর দোয়া করলেন, দোয়া শেষ হলে আমরা সকলে যার যার ক্লাস রুমে চলে যায়। রুমে যাওয়ার পর কেউ কেউ ঘুমিয়ে গেল। আমার অনেক ছাত্র পড়াশোনা করতে লাগলো। আমিও কিছুক্ষণ পড়াশোনা করলাম। তখন সাতরা বেজে গেল তখন সকলে ই ঘুমিয়ে পড়ল আমরাও ঘুমিয়ে পড়লাম। আমাদের ক্লাস শুরু হবে দশটা থেকে, এজন্য আমরা নয়টা ৪৫ পর্যন্ত ঘুমিয়ে রইলাম। পারে যথাসময়ে ঘুম থেকে উঠলাম উঠে ক্লাসের প্রস্তুতি নিলাম। আমাদের প্রত্যেকটা ক্লাস ৪৫ মিনিট করে। এক ঘন্টা শেষ হয় অপর ঘণ্টার জন্য চলে আসে। এভাবে পর্যায় ক্রমে ক্লাস শেষ হয়ে গেল। এরপরে জোহরের নামাজের আজান দিল। গোসল শেষ করে যোহরের নামাজের প্রস্তুতি নিলাম। জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গমন করলাম। নামাজ শেষ করলাম উপরে যথাসময়ে ক্লাসরুমে চলে আসলাম। অতঃপর খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে খাবার খেতে বসলাম। দুপুরে খাবার খেলাম আলু ভাজি, শাক ভাজি,আলু ভর্তা,ডাল ইত্যাদি দিয়ে খাবার খেলাম। ক্লাসে বসলাম ক্লাস শেষ করে আসরের নামাজ পড়লাম এভাবেই আজকের দিন কেটে গেল।
আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই খোদা হাফেজ।


