বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।
হ্যালো বন্ধুগণ! আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে, বৃষ্টির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কিছু লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আজকে সোমবার, সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখতে পাই হালকা হালকা বৃষ্টি হচ্ছে মনে মনে চিন্তা করলাম হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যাবে। কিন্তু অপেক্ষা করতে করতে ফজরের নামাজের সময় ঘনিয়ে আসলো কিন্তু বৃষ্টি আর থামার কোন নাম গন্ধ নাই। যাইহোক ফজরের নামাজে আর মসজিদে যেতে পারলাম না বাধ্য হয়ে ক্লাসরুমেই নামাজ পড়লাম।
ফজরের নামাজের পরে চিন্তা করলাম হয়তো নাস্তার আগেই বৃষ্টি থেমে যাবে। কিন্তু তাও থামল না। এরপরে বৃষ্টি তার নিজ গতিতেই চলতেছিল চলতে চলতে এখন দুপুর এরপরও বৃষ্টি চলতেই আছে চলতেই আছে।
ছবি
বৃষ্টির উপকারিতা;
বৃষ্টি স্বাভাবিক হলে বৃষ্টি অবশ্যই আমাদের জন্য অনেক উপকারী আল্লাহ তায়ালা সাগর থেকে পানি উঠিয়ে আসমানে নিয়ে যান সেখান থেকে লবণাক্ত পানি আলাদা করে স্বচ্ছ মিষ্টি পানি আল্লাহ তায়ালা বৃষ্টির আকারে জমিনে বর্ষণ করেন। এরপরে এ পানি গুলো কি অহেতুক নষ্ট হয়? না কখনোই না এ পানিগুলো আল্লাহ তায়ালা জমিনের নিচে নিয়ে যান এ পানিগুলো নিচে জমানো থাকে। সেখান থেকেই আমরা মোটরের সাহায্যে পানি উঠায় এবং সেখানে আমরা পান করে জীবন যাপন করি।
ছবি
বৃষ্টির অপকারিতা;
আর যদি বৃষ্টি অতিরিক্ত হয় তাহলে আমাদের জন্য চলা অনেক কঠিন হয়ে পড়ে। কারণ কৃষকেরা তাদের জমিনে চাষ করতে পারেনা বৃষ্টির কারণে। আবার যারা রিকশাচালক তারা রিক্সা নিয়ে বের হতে পারে না বৃষ্টির কারণে। অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাঘাট কাদাযুক্ত হয়ে যায়। আমরা ঠিকমত চলাফেরা করতে পারি না শরীরে কাদা লাগে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মাঠে-ঘাটে জমিনে সব জায়গায় পানি জমে থাকে।
বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় লোকেরা যখন হাঁটতে বের হয় তখন পা পিছলে পড়ে যায়। পা পিছলে পড়ে যাওয়ার কারণে তার হাত ভেঙ্গে যায় অথবা পা ভেঙ্গে যায় অথবা তার মাজায় ব্যথা হয় ইত্যাদি।
ছবি
বৃষ্টি আল্লাহ তায়ালার অনেক বড় একটি নেয়ামত। যখন আল্লাহ তাআলা বান্দাদের উপর খুশি হন তখন বৃষ্টি বর্ষণ করেন। যখন বৃষ্টি হয় তখন এই মিলিত জমিন আবার সতেজ হয়ে ওঠে। ঘাসগুলো আবার সবুজে ওঠে। বৃষ্টির কারণে জমিনের ফসল বৃদ্ধি পায়।আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি হল বৃষ্টি।
তাই আসুন আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি আল্লাহ তাআলার আদেশ মেনে। তাহলে দুনিয়া আখেরাতে কামিয়াবী এবং সফলতা অর্জন করতে পারব।
আজকের মত এই পর্যন্তই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ