"serey weekly writing contest-3"(আমার জীবনে ঘটে যাওয়া একটি অতি প্রকৃত ঘটনা)

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,, বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন,, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি,, আবারো হাজির হয়েছি আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে,, আশা করি আমার লেখাগুলো পড়ে সবাই উপভোগ করবেন।

এই পর্বে আমি দেখব সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব নাম্বার ৩: আমার সাথে ঘটে যাওয়া অতি প্রকৃত ঘটনা। আমার জীবনে এটাই একমাত্র ঘটনা যেটা আমি কল্পনাও করিনি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের লেখা।

আমি তখন ক্লাস টেন এ পড়তাম। আমি আমাদের বন্ধুবান্ধবদের সাথে নিয়মিত বিকালবেলা প্রত্যেকদিনই মাঠে ক্রিকেট খেলতাম। মাঝেমধ্যে ক্রিকেট খেলা নিয়ে অন্য গ্রামের সাথে খেলার আয়োজন করা হতো। সেখানে আমরা এবং অন্যান্য গ্রাম অংশগ্রহণ করতাম। সেই খেলাধুলায় ভালই আনন্দ বিনোদন হত। হঠাৎ একদিন খেলাধুলা করতে করতেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় আমার জীবন।

খেলা শুরু করা আর কিছুক্ষনের মধ্যেই একটা আউটের আবেদন নিয়ে হঠাৎ ঝগরা শুরু হয়। ঝগড়া শুরু হতে হতেই হাতাহাতি শুরু হয়ে যায়। সেখানে অনেকেই মার খাচ্ছে,, এতে করে আমি ভাবলাম মারামারিটা কিভাবে ঠেকানো যায় সেই পরিকল্পনা করি। এক পর্যায়ে আমি মারামারি ঠেকাতে গেলাম এবং সেই পর্যায়ের কয়েকজন এগিয়ে আসলো এবং মারামারি থেমে গেল।

আমি তো ভেবেছিলাম যে আমি তো ঠিকই আছি তো আমারে মারামারিতে কোন কিছু নেই। তাই আমি আমার মত করেই পড়াশোনা প্রাইভেট সবকিছু করতে লাগলাম। হঠাৎ একদিন প্রাইভেট থেকে আসার সময় কয়েকজন যুবক মিলে সন্ধ্যা সাতটা সাতটার দিকে আমাকে মারার জন্য উদ্যোগ নিল। এই ঘটনাটা আমি কল্পনাও করতে পারিনি। আমি বুঝে উঠার আগেই আমার উপর আক্রমণ শুরু করলো ওরা। আমি কোন উপায় না পেয়ে আমার বন্ধুবান্ধব এবং ওখানকার লোকজন কে ডাকতে শুরু করলাম। এবং কিছুক্ষণের মধ্যেই সবাই আসলো এবং আতঙ্ক বাদীরা চলে গেল।

ওই গ্যাঞ্জামের মধ্যে আমার অনেক ক্ষতি হয়েছিল। সামনে আমার এসএসসি পরীক্ষা ছিল। পড়াশোনায় আমায় অনেক আতঙ্কের মধ্যে শিকার হয়েছে। এই ঘটনাটা আমাকে পরীক্ষার মধ্যে হো চিন্তায় ফেলে দিয়েছিল। এটাই ছিল আমার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যা আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলাম।

আল্লাহর কাছে দোয়া করি আমি এবং আপনারা কেউই জানি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে না জড়াই। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে দিন।

আমার লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই।

Comments