Assalamu Alaikum Orahmatullah.
Hello friends how are you all? I hope the Creator's mercy is very good, I am also very good and healthy, Alhamdulillah the Creator's mercy.
Friends we all know we need oxygen to survive. And we get this oxygen only from trees. Because plants give off oxygen and take in carbon dioxide. Remove lightning from nature by absorbing carbon dioxide and save people.
No matter what we say, our only creator is Allah Almighty. All these works are done by Allah's will.
Just as plants need oxygen to survive, flowers also need to keep nature beautiful. Flowers are pure and innocent. How beautiful is a flower bud when it blooms.
Flowers teach us how pure and innocent we can be. It is very difficult to find people who do not love flowers.
We give a lot of priority to flowers and create flower gardens. Almost 50% of people love to flower garden. We did not welcome any good deed with flowers. Because welcoming him with flowers increases his respect.
So, I fell in love with flowers, i.e. fell in love with flowers and photographed some flowers and plants. These flowers are picked from a flower garden near my college. The huge flower garden and the beauty is amazing. When you go there, the mind is filled with the fragrance of different flowers and the environment is created in the mind.
I hope everyone will enjoy reading my writings and seeing the photographs. Wish you all stay well and stay healthy.
বিসমিল্লাহির রাহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তা রহমত অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।
বন্ধুরা আমরা সবাই জানি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। আর এই অক্সিজেন শুধুমাত্র গাছ থেকে আমরা পেয়ে থাকি। কারণ গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে প্রকৃতি থেকে বজ্র নিষ্কাশন করে এবং মানুষকে বাঁচান। যাই যে কথাই বলি না কেন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা। আল্লাহতালার ইচ্ছেতে এই সবগুলো কাজ সম্পাদন হয়ে থাকে।
বেঁচে থাকার জন্য যেমন গাছ অর্থাৎ অক্সিজেন প্রয়োজন তেমনি প্রকৃতিকে সুন্দর রাখার জন্য ফুলেরও প্রয়োজন। ফুলের পবিত্র এবং নিষ্পাপ। একটা ফুলের কলি যখন ফোটে তখন কত না সুন্দর লাগে। ফুল আমাদের এটা শিক্ষা দেয় যে কতটা পবিত্র হওয়া যায় এবং নিষ্পাপ হওয়া যায়। ফুলকে ভালোবাসে না এরকম লোক অর্থাৎ মানুষকে খুঁজে পাওয়া খুবই কঠিন।
আমরা ফুলকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং ফুলের বাগান তৈরি করি। প্রায় মানুষের ৫০% লোকই ফুলের বাগান করতে ভালোবাসে। আমরা যেকোনো ভালো কাজে ফুল দিয়ে বরণ করে নি। কারণ ফুল দিয়ে বরণ করার মাধ্যমে তার সম্মানকে আরও বৃদ্ধি করে দেয়।
তাইতো ফুলের ভালোবাসায় অর্থাৎ ফুলের মায়ায় পড়ে কিছু ফুল গাছ এবং ফুলের ফটোগ্রাফি করেছি। এই ফুলগুলো আমার কলেজের পাশে ফুলের বাগান থেকে তোলা। বিশাল বড় ফুলের বাগান এবং সৌন্দর্য একটা অপরূপ। সেখানে গেলে বিভিন্ন রকম ফুলের সুগন্ধে মনটা ভরে ওঠে এবং মন মধ্যকার পরিবেশ তৈরি হয়।
আশা করি আমার লেখাগুলো পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে সবার ভালো লাগবে। আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।



