অহংকার পতনের মূল, আর বিনয়ী সফলতার মূল।


         ছবি

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি।
আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অহংকার আর বিনয়।
আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে, আল্লাহ তায়ালার সৃষ্টি মানুষের মধ্যে, পৃথিবীতে দুই প্রকারের মানুষ আছে।
একদল এমন, যারা মনে করে তারা কিছুই জানে না।
আরেক দল এমন, যারা মনে করে তারা সব কিছুই জানে।

তো যারা এই অনুভূতি নিয়ে বেঁচে থাকে যে, তারা আসলে কিছুই জানে না। অনেক কিছুই শেখার আছে। বোঝার আছে। তাদের সামনে নতুন কোনো বিষয় এলে সেটা তারা খুব সহজেই গ্রহণ করতে পারে।

আর যারা এর বিপরীত, অর্থাৎ যাদের মাইন্ড হলো এরকম যে, পৃথিবীর সবকিছুই তারা জেনে বসে আছে, তারা নতুন কিছু সহজে গ্রহণ করতে পারে না বা গ্রহণ করতে চায় না।
তারা শুধু মনে করে আমি নিজেই কোন একটা কিছু হয়ে গিয়েছি। এটা মনে করে সে অনেক কিছু করে ফেলে কিন্তু আসলে সে কিছুই না।

আসল কথা হলো অহংকার আর বিনয়। অহংকার সমস্ত পতনের মূল। আর বিনয় সমস্ত সফলতার মূল।

কাজেই আমাদের অহংকার করা যাবে না। যুগে যুগে যারা অহংকার করেছে তাদের দিকে লক্ষ্য করে দেখুন তাদের অস্তিত্ব কোথায়। আর যারা বিনয়ী অবলম্বন করেছে তাদের দিকে তাকিয়ে দেখুন তাদের অস্তিত্ব কোথায়।

তাই সর্বদা আমাদের টাকা-পয়সার অহংকার, ক্ষমতার অহংকার এরপরে আরো যত ধরনের অহংকার আছে সব অহংকার থেকে মুক্ত থাকতে হবে।
আর যত ধরনের বিনয়ের পথ আছে সব বিনয়ের পথ আমাদেরকে অবলম্বন করতে হবে।
তবেই হবে আমাদের জীবন সার্থক তবেই আমরা জীবনে কোন কিছু করতে পারবো। অন্যথায় আমাদের অনেক দুঃখ- দুর্দশাই পড়তে হবে। কারণ একমাত্র বিনয়ের মধ্যেই শান্তি। যদিও দুনিয়াতে একটু কষ্ট হয় এর প্রতিদান কিয়ামতের দিন পাওয়া যাবে ইনশাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের অহংকার থেকে মুক্ত করে সকল বিনয়ের পথ অবলম্বন করে পথ চলার তৌফিক দান করুন আমীন।


Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png
jony365
সত্যিই অহংকার পতনের মূল আর অহংকার করলে মানুষ সবসময়ই ধ্বংসের পথে দাবিত হয়।
anju999
Right
jakaria133
সুন্দর পোস্ট।
jakaria133
সুন্দর পোস্ট।
shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness