A moment of life.



How quietly I sit and watch a Friday pass without noise. After stopping the clamor in the corridors of the madrasa, I returned to the private land. No noise here. have love There is no such beautiful love, no enchanting smile. Lonely neighborhood. The night deepens with the sound of his own breathing. That dreamless night is long.

I can easily remember, I used to walk a long way in front of Shaheed Mansoor Ali Auditorium. The smell of incense wafted from the jewellers. An evening of strange scenes. Leaving the main road, the rickshaw turns towards the dark lane. A few coins are clinking from above into the crippled beggar's plate. A rich family is bargaining for new sarees. When the coaching center is closed, the rickshaw puller is sitting on the bench.
A CNG breaks the traffic law and rushes towards the Twilight cinema hall.
Then Maghrib call to prayer is spreading all over Barabazaar.

When I go back to a long time ago, I remember chest palpitations. That terrible night in 'Thirty First Night'. As we wandered out, we were confronted with DB's question. What a difficult moment it was! Jaber was not at fault. They still ruled the poor thing very much. I was very sorry for him.

Then one by one, many people left and went elsewhere. Keeping this continuity of passing through almost six springs, one day I also moved away from the shadow of Krishna Chura.

কেমন নিরব নিশ্চুপ শুয়ে-বসে দেখছি কোলাহল নেই এমন একটা শুক্রবার চলে যাচ্ছে। মাদরাসার করিডরে হৈ-হুল্লোড় থামিয়ে ফিরে এসেছি ব্যক্তিগত ভূখন্ডে। এখানে কোলাহল নেই। আদর আছে। অতোটা সুন্দর প্রেম নেই, মুগ্ধ হাসি নেই। নিঃসঙ্গ আশপাশ। নিজেরই নিঃশ্বাসের শব্দে শব্দে রাত গভীর হয়। স্বপ্নহীন সে রাত দীর্ঘ। 

সহজেই মনে করতে পারি, বিষুদবার করে শহীদ মনসুর আলী অডিটোরিয়ামের সামনে দিয়ে অনেক দূর চলে যেতাম। জুয়েলার্সগুলো থেকে ভেসে আসতো ধূপের গন্ধ। বিচিত্র দৃশ্যের সন্ধ্যা। প্রধান সড়ক ছেড়ে রিকশা ঘুরে যাচ্ছে অন্ধকার গলিপথের দিকে। কয়েকটা কয়েন উপর থেকে ঝনঝনিয়ে পড়ছে বিকলঙ্গ ভিক্ষুক লোকটার থালায়। নতুন শাড়ি কাপড় দরদাম করছে ধনী পরিবার। কোচিং সেন্টার ছুটি হলে নড়েচড়ে বসছে রিকশাচালক।
একটি সিএনজি ট্রাফিক আইন ভঙ্গ করে গোধূলি সিনেমা হলের দিকে ছুটে চলছে।
তখন মাগরিবের আযান ছড়িয়ে পড়ছে বড়বাজারের সবখানে। 

অনেক আগের দিনে ফিরে গেলে বুক ধড়ফড় স্মৃতি মনে পড়ে। ' থার্টি ফার্স্ট নাইটে 'র সেই ভয়াবহ রাত। বাহিরে ঘুরতে এসে কীভাবে আমরা ডিবির জিজ্ঞেসার মুখোমুখি হলাম। কি এক কঠিন মূহুর্ত ছিল সেটি! জাবেরের কোন দোষ ছিলো না। বেচারাকে তবুও ওরা খুব শাসিয়ে ছিল। খুব মায়া হয়েছিল ওর জন্য। 

এরপর একে একে অনেকজন বিদায় নিয়ে অন্যত্র চলে যেতে থাকে। প্রায় ছয়টি বসন্ত কাটিয়ে চলে আসার এই ধারাবাহিকতা সচল রেখে একদিন আমিও কৃষ্ণচূড়ার প্রলম্বিত ছায়া থেকে সরে আসি-।

Comments