আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় ভাই ও বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে এবং তার দোয়া ও অশেষ মেহেরবানীতে অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে এবং তার অশেষ দয়া ও মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব তাহলো ফুলকে তো আমরা সবাই ভালোবাসি তাই ফুল নিয়েই ফটোগ্রাফি এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজকে।
তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি আজকে আপনাদেরকে যে ফুলের বাগানটি দেখাবো তাহলে আমাদের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি থানা নাম হলো কাজীপুর। কাজীপুর থানায় অবস্থিত একটি গ্রাম নাম হল পূর্ব খুকশিয়া আর এই পূর্ব খুকশিয়া গ্রামে একটি মসজিদ আছে সেই মসজিদের পাশে একটা বাগান আছে যে বাগানটি আমাদের মসজিদের ইমাম সাহেব নিজ হাতে তৈরি করেছে বাগানের মধ্যে যত ফুল গাছ লাগানো আছে সব হুজুর মেহনত করে করে লাগিয়েছে শুধু তাই না প্রতিনিয়ত গাছে পানি দেওয়া পরিষ্কার করে দেওয়া এর পরে আগাছা কেটে দেওয়া এর পরে ফুল গাছের মেরামত করতে যা লাগে সব হুজুর করেছে।
তো আমরা যখন রাস্তার পাশ দিয়ে হেটে যায় তখন দেখি অনেক ঘ্রাণ আসে এই ফুলবাগান থেকে এখানে গোলাপ ফুল আছে গোলাপ ফুল অনেক সুন্দর লাল গোলাপ আমি লাল গোলাপের দুটি ফটো নিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে।
আর আমাদের ইচ্ছা আছে যে এই ফুলবাগানটি মেরামত করে ভরপুর ফুল গাছ লাগাবো যাতে ফুলবাগানটি অনেক সুন্দর হয়।
আরো কিছু ফুলগাছ বাজার থেকে কিনে এনে লাগাবো ফুল বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য আজকের মতই পর্যন্ত সমাপ্ত।
আমার পোস্টে পড়ার জন্য আন্তরিকভাবে সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করেছি খোদা হাফেজ।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
@realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে