আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে যাচ্ছি তাহলো "আমার পোষা বিড়ালটি যখন গাছে ওঠে"।
গতকালকে বৃহস্পতিবার ছিল দুপুরের সময় জোহরের নামাজ পড়ে বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পরে খাবার খেয়েছি। একটু পরে বাহিরে বের হয়েছি। আমার ফোনে এমবি ছিল না, তাই আরেকজনের থেকে হটস্পট নিয়েছি। যখন ফোন চালাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমার পোষা বিড়ালটি খুব দৌড়াচ্ছে। চিন্তা করলাম কারন কি তাকিয়ে দেখি পিছনে দুটি কুকুর ধাওয়া করেছে। তাই বিড়ালটি জীবন বাঁচানোর জন্য দৌড়িয়ে পালাচ্ছে।
আমি তখন লক্ষ্য করে সামনে অগ্রসর হবে তখন দেখি বিড়ালটা আর পথ না খুঁজে পেয়ে, পাশে একটা গাছ ছিল গাছের উপর উঠতে লাগলো। একপর্যায়ে বিড়ালটি গাছের একদম মাথায় উঠে গেল। তখন লক্ষ্য করে দেখি কুকুরটি গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে আর কুকুরের ভাবটা এমন ছিল মনে হয় সে গাছের উপর লাফিয়ে ওঠে বিড়ালকে ধরে ফেলবে! কিন্তু কুকুরের তো গাছে ওঠার মত পরিস্থিতি নেই কারণ সে তো গাছে উঠতে পারে না। তাই কুকুরটি নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে।
বিষয়টি আমি লক্ষ্য করলাম এবং তাড়াতাড়ি এগিয়ে আসলাম। এসে কুকুরকে তাড়িয়ে দেই এবং বিড়ালকে কয়েকটি ফটো ওঠায় এবং নামার জন্য ডাকতে থাকি। কিন্তু বিড়ালটি ভয়ে নাম ছিল না ভাবলাম বিড়ালের আগে ভয়টা কেটে যাক এরপরে সেখানে নেমে আসবে। তাই আমি বাসায় চলে যাই একটু পরে বিড়ালটি মাটিতে নেমে পড়ে এবং আমাদের বাড়িতে আসে।
আজকের মত এ পর্যন্তই সমাপ্ত খোদা হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।


