source
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব তা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ইংরেজি। আজকে ২০২২ সালের শেষ দিন অর্থাৎ ৩১ শে ডিসেম্বর আজকেই আমাদের মাছ থেকে চলে যাচ্ছে একটি বছর আসছে আমাদের সামনে নতুন বছর। আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। তবে নতুন একটি বছর আসা মানে আমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটি বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল আরেকটি বছর আমার সামনে এসে গেল।
source
বিগত এক বছরে আমি কি আমল করলাম বিগত এক বছরে আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম বিগত এক বছরে আমি জান্নাতের পথে কতটুকু অগ্রসর হতে পারলাম এটা হচ্ছে দেখার বিষয়। যে বছরটি আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে এ বছরে আমি কি পরিমান গুনাহের কাজ করলাম কি পরিমান মিথ্যা কথা বললাম সবকিছু হিসাব করা দরকার যাতে করে এ বছরের চেয়ে নতুন বছরে বেশি আমল করতে পারি গুনাহের কাজ ছাড়তে পারি।
বিগত বছর থেকে শিক্ষা গ্রহণ করা আগামী নতুন বছরে ভালোভাবে চলার জন্য। তাই আসুন আমরা বিগত বছরের যে গুনাহ হয়ে গেছে সেখান থেকে তওবা করি এবং আগামী বছরগুলো যাতে নেক আমল করে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি এজন্য সর্বদা চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমীন। আর নতুন বছর যাতে আমলের দিক দিয়ে ভালো হয় এজন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আবারও সকলকে জানাচ্ছি 2023 সালের শুভেচ্ছা।


