আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুগণ! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি।
আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে গত দুইদিন আগে আমার একটি মাহফিলে যাওয়া এবং সেখান থেকে কয়েকটি ফটোগ্রাফি উঠানো। গত দুইদিন আগে আমি একটা মাহফিলে যাই ওই মাদ্রাসার নাম হচ্ছে দত্তবাড়ি দারুল হিফজ ইসলামিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি দুই বছর পড়াশোনা করেছি হেফজখানায় সেখান থেকে আমি পাগড়ি নিয়েছি দুই বছর পড়াশোনা করার পরে আমি ঢাকায় চলে যাই সেখানে গিয়ে এক বছর শুনানি করি আমি কিতাব নাই ভর্তি হয়ে যাই সিরাজগঞ্জ। এখন ছয়টি বছর অতিবাহিত হয়ে গেল দত্তবাড়ি থেকে চলে যাওয়া। এখনো আমার সেই দত্ত বাড়ির কথা মনে পড়ে তাই তো যখন ওখানে কোন মাহফিল হয় অথবা অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করি।
এমন একটি সুযোগ আমার হয়েছে এবার মাহফিলে মাহফিলে যে ওলামায়ে কেরামগণকে দাওয়াত করেছিলেন ওনারা অনেক বড় বড় তাই চিন্তা করলাম এবার মাহফিলে যাব ইনশাল্লাহ। এরপরে মাহফিলে গেলাম মাহফিলে যাওয়ার পরে সকল ওলামা একরামের বয়ান শুনলাম এরপরে হুজুরদের সাথে দেখা করলাম। ওস্তাদগন এখনো ভুলে যায়নি যাওয়ার সাথে সাথে চিনতে পেরেছি এবং বলেছে যে এখনো তো মনে হয় খাবার খাওয়া হয়নি চলো খাবারের ব্যবস্থা আছে আগে খাবার খেয়ে নাও ওস্তাদগন এখনো অনেক মুহাব্বত করে। আমরা সকলেই একত্রিত হলাম। আমার সকল বন্ধুরা চলে আসলো। সবার সাথে দেখা সাক্ষাত করে একটু রাস্তায় গেলাম এবং দোকান থেকে কিছু কিনে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এবং অনেক আনন্দ করলাম।
ঐদিন দুইটা পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে মাহফিল শেষ হয়েছে আখেরি মোনাজাত করে চিন্তা করলাম আজকে আর বাসায় যাব না ওখানেই থেকে যাব তাই রাত্রে সেখানেই থাকলাম এবং সকাল ৯ টার দিকে উঠে চিন্তা করলাম এখন বাসায় চলে যাই তাই বাসায় চলে আসার জন্য প্রস্তুতি নিলাম এবং বন্ধু-বান্ধবের সাথে দেখা করে চলে আসা সিদ্ধান্ত নিলাম বন্ধুরা আসতে দিতে চাচ্ছিল না।বলেছিল বিকেলে যাওয়ার জন্য আর সারাদিন ঘোরাফেরা করবে কিন্তু আমি আর সময় দিতে পারলাম না বললাম তোমরা থাকো আমি আসি। এই বলে বন্ধুদের কাছ থেকে চলে আসলাম বাড়িতে আসার পরে অনেক কাজ জমে আছে সে কাজগুলো শেষ করলাম। এমনই ভাবে ধীরে ধীরে কেটে গেল আমার সেই আনন্দের দিনটি।
আজকের মত এই পর্যন্তই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।


