A very beautiful recitation.



It is afternoon. Afternoon is a very beautiful time. Even if you don't go anywhere, sitting quietly with your legs spread out on the bed, some orange sun will come through the window and play at your feet. As it is playing now at my feet. I love this time and this sunshine. Like loving the fly sitting on my big toe.

The fly is sitting on my big toe. As the circumference of the balcony of his house is to a man, so is the circumference of a man's feet to a fly. I see the fly. She is dancing like a little girl. Flies don't seem to understand people staring at them. It would be very difficult. He could not spend such a beautiful afternoon sitting at someone's feet, dancing. But the fly is flying now.

Having flown, he is now sitting on the calendar hanging on the wall. Exactly today on the 19th. A picture of Al Azhar University is a little above it. The university fan is gently swaying in the breeze and the fly flies away again.

Now he goes to the balcony through the window. Now I can't see him. So I am also in the balcony. It appears now. The fly is sitting on my lungi hanging on the line to dry. The lungi is actually not mine. my father's He let me wear it. But the fly doesn't know that so it flies again.

He entered the room again through the window from the balcony. I can't see him so I'm indoors too. But still can't see. I'm looking for him. On the wall, on the table, next to the clock, on the calendar. My eyes seek him. On the ceiling, next to the fan, on the bed, on the pillow.
I feel restless. My eyes feel restless. So I sat down where I was sitting. Lean on the wall and spread your legs.

Now the color of the sun is brown. i'm sleepy

এখন বিকেল। বিকেল খুব সুন্দর একটা সময়। এসময় যদি আপনি কোথাও না-ও যান, বিছানায় পা ছড়িয়ে চুপচাপ বসে থাকেন, তবুও জানালা দিয়ে কিছু কমলা রঙের রোদ এসে আপনার পায়ের কাছে খেলা করবে। যেমন খেলা করছে এখন আমার পায়ের কাছে। এ সময় এবং এই রোদ আমি ভালোবাসি। যেমন ভালোবাসি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির ওপর বসে থাকা মাছিটাকে।

মাছিটা বসে আছে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে। একজন মানুষের কাছে তার ঘরের বারান্দার পরিধি যেমন, মনে হয় একটা মাছির কাছে মানুষের পায়ের পরিধিও তেমন। আমি মাছিটাকে দেখছি। ছোট্ট বালিকার মতো সে নাচছে। মনে হয় মাছিরা মানুষের তাকিয়ে থাকা বুঝতে পারে না। পারলে খুব অসুবিধা হতো। এমন সুন্দর একটি বিকেল সে কারো পায়ে বসে, নেচে নেচে কাটাতে পারত না। কিন্তু মাছিটা এখন উড়ে যাচ্ছে।

উড়ে গিয়ে সে এখন বসেছে দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারে। ঠিক আজকের তারিখ ১৯ এর ওপর। তার একটু ওপরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছবি। বিশ্ববিদ্যালয় ফ্যানের বাতাসে মৃদু মৃদু দুলছে এবং মাছিটা আবার উড়ে যাচ্ছে।

এবার সে জানালা দিয়ে বারান্দায়। এবার আমি তাকে দেখতে পাচ্ছি না। তাই আমিও বারান্দায়। এখন দেখা যাচ্ছে। মাছিটা বসে আছে দড়িতে শুকাতে দেয়া আমার লুঙ্গির ওপর। লুঙ্গিটা আসলে আমার না। আমার বাবার। আমাকে পরতে দিয়েছেন। কিন্তু মাছি সেটা জানে না তাই সে আবার উড়ে যাচ্ছে।

বারান্দা থেকে জানালা দিয়ে পুনরায় সে ঘরের ভেতর। আমি তাকে দেখতে পাচ্ছি না তাই আমিও ঘরের ভেতর। কিন্তু তবুও দেখতে পাচ্ছি না। আমি তাকে খুঁজছি। দেয়ালে দেয়ালে, টেবিলে, ঘড়ির পাশে, ক্যালেন্ডারে। আমার চোখ তাকে খুঁজছে। ছাদে, ফ্যানের পাশে, বিছানায়, বালিশে।
আমার অস্থির লাগছে। আমার চোখের অস্থির লাগছে। তাই আমি বসে পড়লাম সেখানে যেখানে বসে ছিলাম। দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে।

এখন রোদের রঙ বাদামি। আমার ঘুম পাচ্ছে।

Comments

mind-enemy

Thanks for joining our "Complete Daily Task, Win Upvote" Program. Keep it up your good work. Thanks