ছবি
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মোটামুটি ভালো আছি আবার একটু অসুস্থ কারণ অনেক ঠান্ডা লেগেছে।
এরপরও আজকে নিয়ত করেছি যে একটি কবিতা আবৃত্তি করব আশা করি কবিতাটি পড়ে অনেক ভালো লাগবে
কথা
তুমি যখন কথা বলো
মনে হয়— কোনো পৌষের রাত,
টিনের চালে অবিরাম বেজে যাচ্ছে
টিপটাপ শিশিরের গান।
মনে হয়—
করুণ কোনো সন্ধ্যা,
জানালার ধারে নিরবে ছড়ায়ে পড়ছে
নেশাতুর হাসনাহেনার ঘ্রাণ।
তুমি যখন কথা বলো
মনে হয়— গ্রামীণ কোনো সকাল,
অজস্র শিউলিতে সাদা হয়ে উঠছে
দাদিমার পুরনো উঠান।
মনে হয়—
সান্দ্র কোনো দুপুর,
কার যেন নতুন কবরের শোকে
ঝিরিঝিরি কাঁপতেছে, বাঁশের বাগান।
তোমার কথা বলা যেন
অনেক কান্নার পরে, শিশুর হাসিতে
ফিরে পাওয়া কাতর মায়ের প্রাণ।
সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।



অনেক সুন্দর হয়েছে তোমার লেখা গুলা