আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো বন্ধুগণ! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব তা হল অনেকদিন পর আমার বাড়িতে এসে যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখে অনেক কষ্ট লাগলো সেই বিষয়ে কিছু ফটোগ্রাফি উঠিয়েছি।
অনেকদিন পর ঢাকা থেকে বাসায় আসছি। আসার সময় খুব বেশি একটা কষ্ট হয়নি কারণ সময় মত ট্রেন পেয়েছিলাম। তাই আমি একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটলাম এবং আল্লাহর রহমতে বাড়িতে এসে পৌঁছালাম।
বাড়িতে আসার পর গোসল শেষ করলাম। এরপরে খাবার খাওয়ার পর আসরের নামাজ আদায় করলাম। অতঃপর একটু হাঁটাচলা করার জন্য বাহিরে বের হলাম। আমাদের বাড়িটি হচ্ছে যমুনা নদীর তীরে। আজ থেকে অনেক বছর আগে আমাদের বাড়ির সামনে বিশাল একটি গ্রাম ছিল।
যমুনা নদী ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে আর আমাদের গ্রাম পুরোটাই ভেঙ্গে যায়। নদী ভেঙ্গে ভেঙ্গে আমাদের বাড়ির সামনে এসে থেমেছে। অর্থাৎ আল্লাহ তায়ালা এখানে থামিয়ে দিয়েছে। আজ থেকে প্রায় ১৫ বছর হয়ে গেল নদী খুব বেশি একটা ভাঙ্গে না।
তবে হ্যাঁ গত কয়েক বছর আগে আমাদের বাড়ির সামনে বিশাল একটা বালিচর উঠেছিল। বন্যার কারণে সেখানে পলিমাটি পড়েছিল। তাই আমার বাবা আর চাচারা মিলে অনেক জমিনে গেন্ডারী রোপন করেছিল। সেই গেন্ডারী যখন বড় হয় তখন নদী এসে ভাঙতে থাকে। আজ থেকে প্রায় ৫ বছর আগের কথা। নদী ভাঙতে ভাঙতে আমাদের গন্ডারের ক্ষেত অর্ধেকের বেশি ভেঙে গিয়েছে নদীর মধ্যে। সে সময় আমরা অনেক ক্ষতির মধ্যে পড়েছিলাম।
এরপরে যতটুক বালিচর উঠেছিল সবটুকু ভেঙ্গে যায় আবার নদী আগের জায়গায় এসে দাঁড়ায়। এখনো আগের জায়গায় নদী আছে। কিন্তু আজকে বাসায় এসে দেখি নদীর অবস্থা। যদিও মাঝখানে একটা চড় উঠেছে। কিন্তু এক পাশ দিয়ে কিছু ভাঙ্গা শুরু হয়েছে। এখন নদীর স্রোত অনেকটাই বেশি তাই ভাঙ্গেও বেশি।
এখানে কিছু ধান রোপন করা হয়েছিল। সে ধানগুলো ভেঙে নদীর মধ্যে চলে যাচ্ছে। নদীর দিকে তাকিয়ে দেখুন কত বড় বিশাল নদী। মনে হয় যেন এক সাগর। আমাদের নদীর সামনে দিয়ে জিও বস্তা দ্বারা বাধাই করে দিয়েছে। এই উসিলায় আল্লাহতালা আরো অনেক রহমত করেছেন।
তো যাই হোক সব মিলিয়ে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আপনারা সর্বদা আমাদের জন্য এবং আমাদের এলাকারবাসীর জন্য দোয়া করবেন যাতে করে নদী ভাঙার কারণে আমাদের এবং আমাদের এলাকায় আর যে কয়জন আছে, কাউকে যাতে চলে যেতে না হয় অন্য এলাকায়।
ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা আমাদের জন্য দোয়া করবেন। আজকের মত এ পর্যন্তই সমাপ্ত খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ