আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,, বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন,, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি ভালো আছি কিন্তু ইউক্রেনের সাধারণ জনগণরা ভালো নেই। কারণ ইতিমধ্যেই আমরা জেনেছি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধের সংবাদ পাওয়া যায়। এই যুদ্ধটি শুরু হলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ। আমরা ইতিমধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্রের ফলে ধ্বংস করে দিয়েছিল সেই অসংখ্য স্থাপিত এবং জনগণের প্রাণ নিয়েছিল এবং নিউক্লিয়ার অ্যাকশন এর ফলে অনেক বছর ওইখানে প্রতিবন্ধী রয়েছিল।
ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের আমি চরম নিন্দা প্রকাশ করি। রাশিয়ার উচিত যদিও এখানেই থেমে নেওয়া। বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর ইউক্রেন ছিল কিন্তু জাতিসংঘের একটি চুক্তিতে তারা তাদের পারমাণবিক অস্ত্র নষ্ট করতে বাধ্য হয় এই চুক্তিতে রাশিয়া তারা এড়িয়ে যায় এবং তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করে না। এখন ইউক্রেন এরপর তারা চরম নির্যাতন শুরু করেছে। যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসে না। বরং যুদ্ধের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য প্রাণ এবং নিস্পাপ শিশু ও নারীকে হত্যা করা হয়। প্রকৃতির পরিবেশ গুলো নষ্ট হয়ে যায় এবং একটি দেশ আর্থিকভাবে অসচ্ছল হয়ে যায় নেমে আসে ভয়াবহ দুর্দশা এবং এসব থেকে উঠে আসছে ঐ সকল দেশকে অনেক বছর অপেক্ষা করতে হয়।
এর মধ্যেই আমরা শুনেছি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে বলেছেন অর্থাৎ যেকোন সময় আক্রমণ করতে পারে। এ ধরনের কাজ যাতে না হয় এবং যুদ্ধ এখানেই থেমে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো রাশিয়ার প্রেসিডেন্ট কে। এর মধ্যে আমরা শুনেছি ইউক্রেন অনেকগুলো সৈনিক ক্যাম্প শক্তিশালী আকারে প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছে এবং ড্রোনের সাহায্যে রাশিয়ান গুলোকে ধ্বংস করতে সফল হয়েছে। ইউক্রেনে ঘোষণা হয়েছে ইউক্রেনের যোদ্ধা হিসেবে যে কোন দেশ থেকেই যেকোনো কেউই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। সে যে দেশেরই নাগরিক হোক না কেন সে ইউক্রেনের থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। অনেকগুলো দেশ ইউক্রেনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমি ধন্যবাদ জানাবো সেসকল দেশকে।
তাই আমরা অত্যান্ত দুঃখের সহিত বলি যুদ্ধ কোন সময় শান্তি বয়ে আনে না বরংচ আলোচনার মাধ্যমেই শান্তি আনা যায়। তাই তারা আলোচনা করে শান্তি আনলেই দুটি দেশেরই নাগরিক অত্যান্ত আনন্দের সহিত বসবাস করতে পারবে। এবং যুক্তিমূলক কথা বিবেচনা করে রাশিয়াকে এখনই যুদ্ধ বন্ধ করতে হবে।
আমার কথাগুলো পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Comments
sohel5454
যুদ্ধ কখনও মানুষের জীবনে শান্তি আনতে পারে না, এটি কেবল হাহাকার এবং দারিদ্র্য নিয়ে আসে


