আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
আমি আজকে আপনাদের সাথে একটি বিষয়ে শেয়ার করব তা হচ্ছে "একটি পিপিলিকার সফলতা"
এটি শুধু গল্প নয় বরং এটি বাস্তব। একটি পিপীলিকা সে কতটা পরিশ্রম করে, এটা আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।
ছবি
একটি পিপীলিকা যখন কোন খাদ্য সন্ধান পায় তখন সে খাদ্যটি নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যদিও খাদ্যটি তার চেয়ে ওজন বেশি হয় তবুও সে খাদ্যটি নিয়ে যার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। সে জানেনা যে এই খাদ্যটি সে একা নিতে পারবে না তবুও সে তার মেহনতে পিছপা হয় না। আমার দেখা একটি পিপীলিকা একটি খাদ্য নিয়ে একটা ওয়ালের ওপর ওঠার চেষ্টা করছে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য কিন্তু সে কিছুতেই উঠতে পারছে না বারবার চেষ্টা করছে বারবার চেষ্টা করতে করতে সে একসময় সফল হয়েছে। জ্যোতি ক্ষুদ্র একটি মাখলুক পিপীলিকা পরিশ্রম করতে করতে যদি সফল হতে পারে, তাহলে আমরা কেন পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারবোনা?
ছবি
অবশ্যই আমাদেরও সফলতা অর্জন করার ক্ষমতা আল্লাহতালা দিয়েছেন বাকি আমাদের মন দুর্বলতার কারণে আমরা সফলতা অর্জন করতে পারিনা। আমরা শুধু মনে করি মনে হয় আমি এটা পারবো না যখন কোন মানুষ কোন কাজ করার সময় যদি নিজেকে দুর্বল ভেবে বলে মনে হয় আমি এটা পারবো না তাহলে তার দ্বারা এ কাজটি করা সম্ভব নয় আর যদি কোন কঠিন কাজ ও হয় আর তার মনের অবস্থা এমন হয় যে সে এ কথা বলে যে, যত কঠিনই হোক না কেন এই কাজ আমি করবোই ইনশাআল্লাহ। তাহলে তার দ্বারা এ কাজ করা সম্ভব এবং এই কঠিন কাজটি তার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিশ্রম করে সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমীন।
ছবি
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।


