ছবি
ইয়া আল্লাহ!
আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যেনো পৃথিবীর কোনো মানুষের কোনো কথায় অন্তর ব্যথিত না হয়। যদি কোন মানুষ আমাকে কষ্ট দেয় তারা যেন আমি তাকে মাফ করে দিতে পারি। কারণ তুমি তো বলেছ যে, যদি কোন ব্যক্তি তোমাকে কষ্ট দেয় তাহলে তাকে মাফ করে দিও। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা আমাকেও মাফ করে দেবেন।
যেনো আমার মন শুধুমাত্র আপনার কারণে ব্যথিত থাকে।
নিজের পাপের জন্য অনুশোচনা হয়, কর্মের জন্য চিন্তিত থাকতে পারি, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি ।
হে আমার রব, যে মানুষগুলো তাদের কথা ও কাজের দ্বারা আমাকে আঘাত করেছে তাদের সবাইকে ক্ষমা করার শক্তি আমায় দিন।
আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যাতে লোকের কথায় অন্তর পুড়ে গেলেও আমি আপনার পুরস্কারের আশায় হাসতে পারি। আমার খারাপ সময়টা যেনো আমার জীবনে রহমত হয়ে আসে, নতুন করে বাঁচতে শেখায়।
আর যদি আমার কষ্টগুলো আপনার দেয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা আমায় দিন।
আমি যেন সর্ব অবস্থায় আপনার সাথে আমার সকল পরীক্ষায় ধৈর্য ধারণ করে উত্তীর্ণ হতে পারি।
হে আমার রব, আমার অন্তরকে এমনভাবে পরিবর্তন করে দিন যেনো আপনার সকল সিদ্ধান্তে আমি সর্বদা সন্তুষ্ট থাকতে পারি। সর্বদা আপনার শুকরিয়া আদায় করতে পারি।
হে আমাদের সৃষ্টিকর্তা আমরা তো গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি বা তার চেয়ে বেশি গুনাহ করেছি। গুনার সাগরে হাবুডুবু খাইতেছি হে আল্লাহ তুমি আমাদের গুনাহ সমূহকে আমার রহমান নামের উছিলায় মাফ করে দাও। আমাকে এবং এবং তোমার সকল বান্দাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
যাতে করে বিপদে আপদে বালা মুসিবতে পড়ার পরেও আপনাকে না ভুলে যাই। কঠিন মুহূর্ত যেন তোমার ইবাদতে মগ্ন থাকতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি।
আমার দোয়াকে কবুল করুন আমীন।



পোস্ট অনেক সুন্দর হয়েছে