বাংলাদেশের নদীর অবস্থা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি।
আমি অনেকদিন পর ঢাকা থেকে বাড়িতে এসেছি। আমাদের গ্রামটি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এইজন্য চিন্তা করলাম যে, যমুনা নদীর অবস্থা সম্পর্কে কিছু লেখি।







যমুনা নদী আমাদের বাড়ির সামনেই অবস্থিত। যমুনা নদী আমাদের বাড়ির সামনে থাকার কারণে আমাদের অনেক সুবিধা রয়েছে যেমন আপনার যমুনা নদীতে সুন্দর ভাবে গোসল করতে পারি। যমুনা নদীতে আমরা সাতার কাটতে পারি। শুধু তাই নয় বরং আমরা যমুনা নদীতে বিভিন্ন মাছ আমরা পেয়ে থাকি। আমাদের বাড়ির সামনে একটি ধিয়াল পেতে রেখেছে মাছ ধরার জন্য। এই ধিয়ালের মধ্যে প্রতিদিন মাছ ওঠে। আর এই মাছগুলো প্রতিদিন ধরে নিয়ে যায় এবং বাড়িতে গিয়ে রান্না করে সুন্দরভাবে খেয়ে জীবন যাপন করতে পারে।
এমনিভাবে যখন নদীতে বসা হয় বর্ষার পরে যখন নদীর মাঝখান দিয়ে বালিচর ওঠে তখন বিভিন্ন ফসলাদি সেখানে চাষ করা হয়। যেমন এখন একটা সময় চলছে এই সময়ে সকলেই বাদাম রোপন করা শুরু করেছে।







যেগুলো বললাম এগুলো হচ্ছে উপকার নাকি এছাড়া আরো অনেক উপকার রয়েছে।
যেরকম ভাবে উপকার রয়েছে ঠিক ওরকম ভাবে আবার ক্ষতিও রয়েছে।
ক্ষতি হচ্ছে বর্ষাকালে অতিরিক্ত বর্ষা হওয়ার কারণে মানুষের অনেক কষ্ট হয়। সকলের ঘরবাড়ি পানির মধ্যে ডুবে যায় কারো কারো ঘরে হাঁটু পানি। আবার কারো কারো ঘরে, ঘরের টুই পর্যন্ত পানি। এরকম অবস্থা অনেকের অনেকেই ক্ষতি কষ্ট হয়। এরপরে আমরা যখন জমিনে চাষ করি তখন বর্ষার কারণে আমাদের জমিনের ফসলাদি নষ্ট হয়ে যায়।
শুধু তাই নয় নদীতে যখন পানি বেড়ে যায় তখন ধীরে ধীরে নদী ভাঙ্গা শুরু হয়। যেরকমটা এখন হয় হচ্ছে। এখন পানি কমে গেছে তব ও একপাশ থেকে ভাঙ্গা শুরু হয়েছে। আর যে পাশে ভাঙ্গা শুরু হয়েছে সে পাঁচটি আমাদের বাড়ির সামনে নয় বরং পাশে। আমাদের বাড়ির সামনে দিয়ে জিরো অবস্থা ফালানো হয়েছে। তাই অনেক স্রোত হলেও এত সহজে ভাঙ্গে না। কিন্তু ওখানে কিছু জায়গা আছে যেখানে জিও বসটা ফালানো হয়নি তাই সেখানে ভাঙ্গা শুরু করেছে। নদীর নিলা খেলা বোঝা বড় দায়। কারণ আল্লাহ তাআলার সবই কুদরতি। এই বিশাল নদীর মধ্যে বসা হওয়ার পরে আল্লাহ তা'আলা কোথায় থেকে বালি নিয়ে এসে মাঝে মাঝে উঁচু করে দেয় তা আল্লাহ তাআলার ভালো জানে। এই নদীটা হচ্ছে অনেক গভীর বর্ষার পরে আমরা দেখতে পাই মাঝে মাঝে বালির চর উঠেছে।









বর্ষার কারণে আবার অনেক উপকার হয় কারণ জমিন উর্বর হয় পশলা দিয়ে ভালো হয়। আর যেখান দিয়ে বর্ষা হয় না সেখান দিয়ে মাটি উর্বর হয় না আর সেখান দিয়ে ফসলাদি তুলনা মূলক ভালো হয় না।
আল্লাহতালা আমাদেরকে নদীর থেকে যত উপকার আছে দান করুন। সাথে সাথে নদী থেকে আমাদের যত ক্ষতি আছে ক্ষতিগুলো দূর করে আমাদেরকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করুন আমীন।
আজকের মত এই পর্যন্তই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png
Apnar post pore valoi laglo vai❤️