আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি।
আবার আমি আপনাদের সামনে হাজির হলাম। মাগরিবের পরে ফোন নিয়ে বসলাম আমাদের স্কুল মাঠে, কিন্তু কি লিখবো? কোন বিষয় খুজে পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা মশা এসে কানের কাছে ভুনবুন করে আওয়াজ করছিল।
source
কি করব উঠল তো রাগ! এদিকে লেখার কোন বিষয় খুঁজে পাচ্ছি না, তাই নিয়ে অনেক পেরেশানি অনুভব করছি আবার এই দিকে দেখি মশা এসে ভুনভুন শুরু করেছে মেজাজটা গেল খারাপ হয়ে।
মশাটা ধরার চেষ্টা করলাম কিন্তু বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়। রাগ করে আর ধরার চেষ্টায় করলাম না।
আবার একটু চিন্তাভাবনা করতেছি যে, কি লিখবো? হঠাৎ করে আরেকটি মশায় এসে দিল পায়ে কামড়। আমি উহ, আহ শব্দ করে উঠলাম মেজাজটা গেল খারাপ হয়ে।
দিলাম একটা থাপ্পর তা মশার ভাগ্য ভালো কিছু হলো না আনন্দের সাথে উড়ে যেতে লাগলো। আবার একটু চিন্তা করা শুরু করলাম হঠাৎ করে আরেকটি মশা এসে দিল কামড়। কেমনটা যে লাগে! এবারের লক্ষ্য করে দিলাম মশার ঘাড়ের উপর থাপ্পর হঠাৎ করে মশাটা ঠাস করে মরে গেল। আমি অনেক খুশি হলাম মশাটা মারতে পেরে।
এগুলো করতে করতেই কি লিখবো এই চিন্তা ভাবনা করতে পারলাম না তাই আজ মনে মনে নিয়ত করলাম যা থাক! আজ আর আমার লেখা হলো না। এজন্য মনে মনে নিয়ত করলাম আজকে আর লিখবই না।
আজ আর আমার লেখা হলো না কি পোস্ট করব এখনও লেখা শুরু করতে পারলাম না। সমাপ্ত খোদা হাফেজ।



মান সম্মত পোষ্ট করতে আপনার পোষ্টের লেখা গুলো কমপক্ষে ২৫০ বা ৩০০ ওয়ার্ড লেখুন এবং পিকচার বা ছবি দিয়ে পোষ্টকে মান সম্মত করুন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন
https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo
যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে