Dedication— Haji_Ahmadjan_Jamia_Ashraful_Madaris_Machumpur_Sirajganj

Dedication—

Haji_Ahmadjan_Jamia_Ashraful_Madaris_Machumpur_Sirajganj
Dear_Jamiar_Navya_Hedaya_Jamaat_Students



Hajibari Bagh

Half a century has passed in Hajibari Bagh
At the end of the year, the Hetha bird wakes up with Dharma
Dibaratri releases very fragrant flowers
Birds eat the extract very willingly.

Together, tomorrow always ends in conflict
Anuvarti nahi kavu-----in the ghat of evil
According to the rules, it takes decoration
Care is done with great love.



No one wears Nitya Nahi in Nashwarabani
The farewell bell is ringing in the world
Maya Mamata is everyone's path
Goes back to Kalachakra in the chariot of subtraction.

The memory of the past lives in the mind
Sometimes it rains in the heart
With the tower of memory---
Some are remembered and some are left in the eternal memory group.

Sahchar Bihagera------- Stay where you are
Your words are very dear to my heart
Be well, be happy, be filled with love
Waves of pain break-----in your memory.

If you like my recited Keto poem then please encourage me by leaving a comment. Thank you very much God Hafez.



উৎসর্গ—

হাজী_আহমাদজান_জামিয়া_আশরাফুল_মাদারিস_মাছুমপুর_সিরাজগঞ্জ
প্রিয়_জামিয়ার_নব্য_হেদায়া_জামাতের_ছাত্রবৃন্দ

হাজিবাড়ি বাগে

অর্ধ যুগ কেটে গেছে হাজিবাড়ি বাগে
অব্দ শেষে হেথা পাখি ধর্ম নিয়ে জাগে
দিবারাত্রি খুব ঘ্রাণ পুষ্পরাশি ছাড়ে 
পাখিরা বেশ স্বাগ্রহে নির্যাসটা কাড়ে ।

মিলেমিশে কাল সদা দ্বন্দ্ব বিনে কাটে
অনুবর্তী নাহি কভু------দুষ্কর্মের ঘাটে
নিয়মানুবর্তী সবি----শোভান্তরি লাগে
পরিচর্যা হয় খুবি------ মালি অনুরাগে ।

নশ্বরাবনিতে কেউ নিত্য নাহি সাজে
বিদায়ের ঘন্টাখানি সৃষ্টিকুলে বাজে 
মায়া মমতা সবার------হয় ভবপথে 
কালচক্রে ফিরে চলে বিয়োগের রথে।

কালযাপনের স্মৃতি লেপ্টে থাকে মনে
মাঝে মাঝে হৃদাকাশে মিশে বৃষ্টি সনে
স্মৃতির মিনার নিয়ে----ভবে ছুটে চলে
কেহ স্মরে কেহ ছাড়ে নিত্য স্মৃতি-দলে।

সহচর বিহগেরা-------যেথা থাকো সবে
তোমাদের কথা খুবি-------হৃদে ঠাঁই রবে
ভালো থেকো সুখে থেকো মনে প্রেম ভরে
বেদনার ঢেউ ভাঙে-----তোমাদের স্মরে।

আমার আবৃত্তি কিটো কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ।

Comments