রঞ্জন ফুলের ফটোগ্রাফি।

A
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভাল আছি, আবারো হাজির হয়েছে আপনাদের মাঝে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে, আশা করি আমার লেখাগুলো পড়ে সবার ভালো লাগবে। আমি আজকে যে পোস্টটি করব সেগুলো হল রঞ্জন ফুলের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি সম্পর্কে। এ ফটোগুলো কালকে তোলা।

বন্ধুরা আমি কালকে আমার কলেজে গিয়েছিলাম এবং সেখানে রঞ্জন ফুলের অনেকগুলো ফটোগ্রাফি করেছি। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং অনেক সুগন্ধ রয়েছে। এগুলো রাস্তার চারপাশে লাগানো হয় এবং সৌন্দর্যকে বহু গুণে বৃদ্ধি করে। আমাদের কলেজের মধ্যে রাস্তা চারপাশে এই ফুলগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ফুলগুলো দেখতে অসাধারণ লাগে তাই এই ফুল গুলো বেশি পরিমাণ লাগানো হয়েছে।

এই ফুলগুলো লাগাতে অনেক বেশি পরিশ্রম হয়েছে। প্রথমত এই ফুলগুলো বেলে দোআঁশ মাটিতে জন্মে না। এগুলো কাদামাটিতে সবচেয়ে ভালো হয় কিংবা কাদা ধোয়াশ মাটিতে বেশি পরিমাণে উৎপন্ন হয়। আমাদের কলেজে তখন নতুন নতুন মাটি ফেলানো হয়েছে সেগুলো হচ্ছে বালি মাটি। তারপর কিছুদিন যাওয়ার পরে বাজেট পাস হয় এবং তার উপরে কাদামাটি ফেলানো হয়। এবং অবশেষে অনেক রকমের ফুলের গাছ রোপন করি তার মধ্যে এই ফুলগুলো। আমাদের কলেজে ফুল গাছ গুলোকে মেরে পরিচর্যা করার জন্য একজন শ্রমিক রাখা হয়েছে। সে নিয়মিত ফুলের গাছের যত্ন করে এবং কখন ফুলের পাতা ছাটা হয় কখন পানি দেয়া হয় সে ভালোভাবেই জানে। এই কারণে ফুল গাছগুলো অনেক সুন্দর এবং তরতাজা হয়ে থাকে।
আমার লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য এবং ফটোগ্রাফি গুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ���্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png